Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Madhyamik Exam 2026: কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন হেল্পলাইন নম্বরগুলি ; থাকবে অতিরিক্ত বাস, অ্যাম্বুলেন্স

    3 days ago

    কলকাতা: সোমবার, ২ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্প লাইন চালু করছে কলকাতা পুলিশ। যদি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে, ছাত্র-ছাত্রীদের কোনও অসুবিধা হয়, তাঁরা অবশ্যই ওই নির্দিষ্ট হেল্পলাইনে ডায়াল করতে পারে, সঙ্গে সঙ্গেই সাহায্যর হাত নিয়ে এগিয়ে আসবে পুলিশ। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।

    আরও পড়ুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা, SIR নিয়ে দেশের শীর্ষ আদালতে তৃণমূল নেত্রী

    কলকাতা পুলিশের হেল্প লাইন নাম্বার

    ৯৪৩২ ৬১ ০০৩৯ 

    কলকাতা পুলিশ জানিয়েছে, মাধ্যমিকের দিনগুলিতে যদি পরীক্ষার্থীরা কোনওরকম অসুবিধার মধ্যে পড়ে, তাঁরা যেনও অবশ্যই  ৯৪৩২ ৬১ ০০৩৯ এই নম্বরে যোগাযোগ করে নেয়। পুলিশ সঙ্গেসঙ্গেই তাঁদের কাছে পৌঁছে যাবে। যাবতীয় প্রয়োজন মেটাবে। যদি কোনও পরীক্ষার্থী, বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার পর দেখে, অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে, তাহলেও চিন্তা করতে হবে না ছাত্র-ছাত্রীদের। শুধু ওই হেল্পলাইনে ফোন করলেই, সাহায্য করতে এগিয়ে আসবে পুলিশ।

    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যদি কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রেও তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দাঁড়িয়ে থাকবে অ্যাম্বুলেন্স। খবর পাওয়ার সঙ্গেসঙ্গেই পরীক্ষার্থীর জন্য জরুরি পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি এখানেই শেষ নয়, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে অতিরিক্ত বাস রাজ্য সরকারের তরফে সরবারহ করা থাকবে।

    অপরদিকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি নাম্বারগুলি, মাধ্যমিক পরীক্ষার বোর্ড জানিয়ে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সকাল ৬ টা থেকে রাত ৯ অবধি, এই কন্ট্রোলরুম জরুরি পরিষেবা দেবে। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নাম্বারগুলি হল যথাক্রমে দেওয়া হল নীচে।

    মাধ্যমিক বোর্ড, সেন্ট্রাল কন্ট্রোল রুম ফোন নাম্বার

    ০৩৩ ২৩২১৩৮১৩

    ০৩৩ ২৩৩৭২২৮২

    ০৩৩২৩৫৯২২৭৭

     রিজিওনাল অফিস, WBBSE কন্ট্রোল রুমের নাম্বার

    বর্ধমান -০৩৪২ ২৬৬২৩৭৭

    মেদিনীপুর-০৩২২২২ ৭৫৫২৪

    কলকাতা-০৩৩ ২৩২১৩৮১১

    উত্তরবঙ্গ- ০৩৫৩ ২৯৯৯৬৭৭

    খুব জরুরী কোনও প্রয়োজন হলে তবেই নীচের দেওয়া এই নাম্বার ফোন করবেন

    প্রেসিডেন্ট ইউনিট-০৩৩ ২৩২১ ৩০৮৯

    সেক্রেটারি ইউনিট-০৩৩ ২৩২১ ৩৮১৬

    অ্য়াসিট্যান্ট সেক্রেটারি (কনফিডেনশিয়াল সেকশন )-০৩৩ ২৩২১ ৩২১৬

    মাধ্যমিক চলাকালীন  অন্ততপক্ষে ২০ টি অতিরিক্ত বাস পৃথক ১৫ রুটে চালানো হবে। তাই পুলিশের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাঁর অভিভাবক যদি সঠিক সময় ঘর থেকে বের হয়, তাহলে তাঁকে পরীক্ষাকেন্দ্র পৌঁছনো নিয়ে চিন্তা করতে হবে না। সে সঠিক সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে।  

    চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে, চলবে আগামী ১২ ফেব্রুয়ারি অবধি। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ। শেষ হবে দুপুর ২ টোয়। সপ্তাহের এই সময়টাই কিছুটা জানজট থাকে। তাই পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়, সেজন্য ট্রাফিকে পূর্ণ নজর রাখবে পুলিশ। তারপরেও যদি কোনও অসুবিধায় পড়ে, সেই জন্যই এবার এই হেল্পলাইন নাম্বার চালু করল কলকাতা পুলিশ। 

    এবার ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন মাধ্যমিক পরীক্ষায় বসছে।  এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। এবং ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। এবং একজন রয়েছে ট্রান্সজেন্ডার পরীক্ষার্থী। চলতি বছরে রাজ্যজুড়ে মোট ২৬৮২ টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা চলবে। এর মধ্যে ৯৪৫ টি হচ্ছে প্রধান পরীক্ষাকেন্দ্র।

    Click here to Read More
    Previous Article
    বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিজেপি সরকার যে বঙ্গ বিরোধী এই বাজেট তা আরও একবার প্রমাণ করল : কুণাল ঘোষ
    Next Article
    CM Mamata Banerjee: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা, SIR নিয়ে দেশের শীর্ষ আদালতে তৃণমূল নেত্রী

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment