Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    LPG eKYC: এই কাজ না করলে কি রান্নার গ্যাস আর পাবেন না? কী জানাচ্ছে কেন্দ্র?

    2 days ago

    পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যে একদিকে যেমন গোটা দেশে গ্যাসের সরবরাহে টান পড়েছে, তেমনই রান্নার গ্যাস বা LPG-র ই-কেওয়াইসি (eKYC) নিয়েও বিভ্রান্ত বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গ্যাসের সরবরাহ নিয়ে সমস্যা থাকায় অনেকেই অনলাইনে গ্যাস বুক করতে পারছেন না। ফলে, সাধারণ মানুষ গিয়ে লাইন দিচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে। কিন্তু রান্নার গ্যাসের এই ই-কেওয়াইসি কি সত্যিই বাধ্যতামূলক? সাম্প্রতিক একাধিক জল্পনার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (MoPNG)।

    কেন্দ্রের তরফে এবার স্পষ্ট এক বার্তা দেওয়া হয়েছে যে অহেতুক এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, দেশের সব রান্নার গ্যাসের গ্রাহকদের এই ই-কেওয়াইসি করতেই হবে, এমন কোনও কারণ নেই। ইতিমধ্যেই যাঁরা এই প্রক্রিয়া সম্পন্ন করেছে, নতুন করে তাঁদের এই আধার ভিত্তিক ই-কেওয়াইসি করার কোনও প্রয়োজন নেই। এ ছাড়াও যাঁরা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত নং, তাঁদেরও কোনও ই-কেওয়াইসি করার প্রয়োজন নেই। এর বাইরে যাঁরা রয়েছেন, সেই সব সাধারণ গ্রাহকদেরই শুধুমাত্র ই-কেওয়াইসি করতে হবে। এই ই-কেওয়াইসি কিন্তু নতুন কোনও ব্যবস্থা নয়। ভর্তুকি বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে আসার জন্য এটা একটা ধারাবাহিক কার্যক্রম।

    তাহলে আপনাকে কি করতে হবে এই ই-কেওয়াইসি?

    প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পান যাঁরা, তাঁদের জন্য এই নিয়ম কিছুটা আলাদা। কারণ, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁরা টাকা পান বলে, প্রতি বছরই তাঁদের একবার করে ই-কেওয়াইসি করতেই হয়। সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবং ভর্তুকি যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (MoPNG)। আসলে ভুয়ো কানেকশন বাতিল করতেই এই ধরনের পদক্ষেপ করেছে কেন্দ্র।

    আপনার গ্যাস সরবরাহ কি এবার বন্ধ হয়ে যাবে?

    অনেকেই মনে করছেন ই-কেওয়াইসি না করলেই হয়তো গ্যাস পাওয়া বন্ধ হয়ে যাবে। আসলে এই নির্দেশিকায় সম্পূর্ণটাই স্পষ্ট করে বলা রয়েছে যে ই-কেওয়াইসি না করলে কী কী হতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (MoPNG) এই বিষয়ে গতহকদের সম্পূর্ণ আশ্বস্ত করেছে। মন্ত্রক বলছে, ই-কেওয়াইসি বাকি থাকলেও আপনার রান্নার গ্যাস সরবরাহ ব্যহত হবে না। উল্টে আপনার গ্যাস বুকিং বা আপনার রান্নার গ্যাস ডেলিবাড়ি আগের মতই স্বাভাবিক থাকবে।

    ঘরে বসেই করা যাবে বিনামূল্যে কেওয়াইসি

    আপনার যদি গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে ইচ্ছা না করে তাহলে আপনি নিজের বাড়িতে বয়সেও কেওয়াইসি আপডেট করে নিতে পারেন। এ ছাড়াও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাকে কোনও খরচ খরচ করতে হবে না। আপনি নিজের স্মার্ট ফোন থেকেই গ্যাস সংস্থার অ্যাপ বা পোর্টালের মাধ্যমেও আপনি ঘরে বসেই ই-কেওয়াইসি করতে পারেন। আসলে প্রশাসনিক স্বচ্ছতা ও গ্রাহক সুবিধার মধ্যে ভারসাম্য রাখতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

    Click here to Read More
    Previous Article
    LPG Cylinder Booking: আপনার LPG গ্যাস সিলিন্ডার কি এক্সপায়ার করে গিয়েছে? কীভাবে চেক করা যায়?
    Next Article
    Gold Price Today : সোমের পর মঙ্গলেও সোনার দামে চমক! আজ কলকাতায় কত হল দাম

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment