Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    KKR: তিনবারের চ্যাম্পিয়ন, নিলামে ছিল বড় চমক, এক নজরে নাইটদের শক্তি, দুর্বলতা, এক্স ফ্যাক্টর

    1 week ago

    কলকাতা: আইপিএলের ইতিহাসে তিনবারের চ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৪ সালে দু'বার গৌতম গম্ভীরের নেতৃত্বে খেতাব ঘরে তুলেছিল নাইট শিবির। এরপর ২০২৪ সালে ফের শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে এই খেতাব জেতে কেকেআর। আইপিএলেরর ইতিহাসে সবচেয়ে সফল দুটো দল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স। তারা দুটো ফ্র্যাঞ্চাইজিই পাঁচবার করে আইপিএল জিতেছে। তার পরই রয়েছে কেকেআর। গত মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে কেকেআর মাঠে নেমেছিল। কিন্তু ভাল ফল করতে পারেনি। এবারও আজ্জুর ওপরই ভরসা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট। তবে দলের তরুণ তুর্কি রিঙ্ক সিংহকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলাম থেকে অনেক তারকা প্লেয়ারকেও দলে নেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই মরশুমে কেকেআরের দল কেমন হল..তাঁদের শক্তি ও দুর্বলতা কোন জায়গাগুলোয় রয়েছে। কে হতে পারেন এক্স ফ্যাক্টর--

    শক্তি: কেকেআরের সবচেয়ে শক্তির জায়গা তাঁদের ব্যাটিং লাইন আপ। ওপেনিংয়ে দুই বিদেশি বিশ্বের যে কোনও বোলিং লাইন আপের সামনে ত্রাস। ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে দলে রাখা হয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিধ্বংসী ব্যাটিং করেছিলেন দুজনে। অজিঙ্ক রাহানের মত অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটার ও অঙ্গকৃষ রঘুবংশীর মত তরুণও রয়েছেন। এছাড়া মিডল অর্ডারে ক্যামেরন গ্রিনের ব্যাটিং ভরসা জোগাবে। ডেপুটি রিঙ্কু মিডল অর্ডারের দায়িত্ব নেবেন। ২ তারকা বিদেশি রয়েছেন রচিন রবীন্দ্র ও রভমন পাওয়েল, যাঁদের দিকেও নজর থাকবে। মোটামুটি মারকাটারি ব্যাটিং লাইন আপ রয়েছে নাইটদের, এমনটা বলাই যায়। 

    দুর্বলতা: মূলত বোলিং লাইন আপটা ততটাই দুর্বল, যতটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ। হর্ষিত রানা, আকাশ দীপ, মাথিসা পাথিরানা নেই। প্রথম দুজন চোটের জন্য ছিটকে গিয়েছেন। পাথিরানাকে এপ্রিলের আগে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে বৈভব আরোরা ও উমরান মালিকই ভরসা পেস অ্য়াটাকে। উমরান ২০২৪ এর পর থেকে ফর্মের ধারেকাছে নেই সেভাবে। কার্তিক ত্যাগী ইন্ট্রা স্কোয়াড ম্য়াচে দারুণ পারফর্ম করেছেন। কিন্তু আইপিএল থেকে দীর্ঘদিন বাইরে রয়েছেন। পেস অ্য়াটাকে একমাত্র তারকা বলতে জিম্বাবোয়ের ব্লেজিং মুজারাবানি। মুস্তাফিজুরকে না পাওয়ায় যাঁকে দলে নিয়েছে শেষ মুহূর্তে কেকেআর। নারাইন ও বরুণ স্পিন আক্রমণের প্রধান অস্ত্র। তবে বরুণ নিজেও খুব একটা ছন্দে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ কয়েকটি ম্য়াচ থেকে। 

    এক্স ফ্যাক্টর: ক্যামেরন গ্রিন ও ফিন অ্য়ালেন। অজি তারকাকে ২৫.২০ কোটি টাকা দিয়ে এবার দলে নিয়েছে কেকেআর নিলাম থেকে। এত টাকা বিনিয়োগ করা হয়েছে কারণ ব্যাটের সঙ্গে বলের হাতও ভাল গ্রিনের। তবে বাড়তি চাপ নিয়ে মাঠে নামতে হবে গ্রিনকে। কারণ অ্য়ান্দ্রে রাসেলের অভাব মেটানো খুব একটা সহজ কাজ হবে না গ্রিনের জন্য়। রাসেল এই ফর্ম্যাটে একজন কিংবদন্তি প্লেয়ার। কেকেআরের জার্সিতে ১৪ বছর ধরে খেলেছেন। তবে গ্রিন হতেই পারেন কেকেআরের এক্স ফ্যাক্টর।

    দ্বিতীয়জন কিউয়ি ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁর ব্যাট থেকে এসেছিল মোট ২৯৮ রান। ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে ঝোড়ো ৩৩ বলে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। আইপিএলকেকেআরের ব্যাটিং লাইন আপে শুরুতেই অ্য়ালেনের ব্যাট থেকে ঝড় উঠলে নিশ্চিতভাবে চাপে পড়বে প্রতিপক্ষ শিবির।

    Click here to Read More
    Previous Article
    MS Dhoni: চেন্নাই সুপার কিংসে বড় ধাক্কা, প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি!
    Next Article
    IPL 2026: এখনও পাত্তা নেই স্টার্কের, অস্ট্রেলিয়ান তারকার ফিটনেস নিয়ে মুখ খুললেন স্ত্রী অ্যালিসা হিলি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment