Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    KKR 2026: ক্রাচ নিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র! আইপিএলের আগে শাহরুখের কেকেআরে উদ্বেগ

    4 days ago

    কলকাতা: আইপিএল (IPL 2026) শুরু হতে আর মাত্র দিন বারো বাকি। তার আগে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর সমস্যা বাড়ছে? দলের তারকা ফাস্টবোলার হর্ষিত রানা (Harshit Rana) আসন্ন মরসুমের আগে ক্রাচ (crutch) নিয়ে হাঁটছেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। এই ভিডিও সামনে আসার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, হর্ষিত পুরো মরশুমের জন্য বাইরে চলে যাবেন কি না। 

    হর্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার অংশ ছিলেন হর্ষিত। তবে চোটের কারণে তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে তিনি হাঁটুতে চোট পান। আহত হর্ষিতের (Harshit) পরিবর্তে মহম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন মনে হচ্ছে, KKR-কেও হর্ষিতের বিকল্প খুঁজতে হবে। 

    নমন অ্যাওয়ার্ডসে ক্রাচ নিয়ে হর্ষিত!

    রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নমন অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ে। যেখানে অনেক ভারতীয় ক্রিকেটার এসেছিলেন। হর্ষিত রানাও (Harshit Rana) এসেছিলেন। ভারতীয় পেসার নমন অ্যাওয়ার্ডসে ক্রাচ (crutch) নিয়ে পৌঁছন। মঞ্চে যখন হর্ষিতকে (Harshit) পুরস্কার নেওয়ার জন্য ডাকা হয়েছিল, তখন তিনি নিজে উঠে যেতে পারেননি। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল নিজে এসে তাঁকে পুরস্কৃত করেন। 

    পুরো মরশুমের জন্য কি বাইরে হর্ষিত?

    কেকেআর এখনও হর্ষিতকে (Harshit) নিয়ে কোনও আপডেট দেয়নি। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৯ মার্চ, টুর্নামেন্টের দ্বিতীয় দিন রয়েছে কেকেআরের প্রথম ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে হর্ষিতের (Harshit) ফিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। 

    কেকেআরের বোলিং বিভাগে ধাক্কা 

    হর্ষিত না খেললে কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়বে। প্রথমে দলকে বাংলাদেশের ফাস্টবোলার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিতে হয়েছিল। মুস্তাফিজুরের (Mustafizur) পরিবর্তে দল ব্লেসিং মুজারবানিকে (Blessing Muzarabani) অন্তর্ভুক্ত করেছে। হর্ষিতকে (Harshit) নিয়ে দল কী সিদ্ধান্ত নেয়, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

    হর্ষিত রানার আইপিএল কেরিয়ার 

    হর্ষিত (Harshit) এখনও পর্যন্ত তাঁর আইপিএল (IPL) কেরিয়ারে ৩৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলির ৩২ ইনিংসে বোলিং করে তিনি ২৫.৭২ গড়ে ৪০ উইকেট নিয়েছেন, যেখানে তাঁর সেরা বোলিং ফিগার ৩/২৪। 

    Click here to Read More
    Previous Article
    Gautam Gambhir: রোহিত-কোহলির টেস্ট থেকে অবসরের নেপথ্যে কি গম্ভীর? ভারতীয় দলের কোচ নিজে কী বললেন?
    Next Article
    Bangladesh vs Pakistan: 'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment