Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kitchen Tips: তাড়াতাড়ি ফুরোচ্ছে রান্নার গ্যাস? ঠকছেন না তো? ভিজে কাপড়ে করুন রহস্যভেদ!

    10 hours ago

    Kitchen Tips: রান্না করতে করতে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) শেষ হয়ে যাওয়া যেন গেরস্থালির রোজনামচা। অনেকেই অভিযোগ করেন যে এলপিজি গ্যাস (LPG Gas) সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস থাকে না। সিলিন্ডার আসার কয়েকদিনের মধ্যেই গ্যাস ফুরিয়ে যায়। আপনি নিজেও হয়তো কখনও এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু কীভাবে বুঝবেন যে গ্যাস সিলিন্ডারে পর্যাপ্ত পরিমাণে গ্যাস রয়েছে কি না? খুব কম সময়ে এবং কম সরঞ্জামে আপনি বাড়ি বসেই যাচাই করে নিতে পারবেন সিলিন্ডারে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে নাকি আপনি ঠকে গেছেন। 

    সিলিন্ডারে পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে কি না বোঝার পদ্ধতি:  

    ১) বাড়িতে পরীক্ষাটি করে দেখার জন্য একটি কাপড় বা তোয়ালে নিন। এবার সেই কাপড় জলে ভিজিয়ে নিন। মনে করে ভেজা কাপড় থেকে ভালোভাবে জল ঝরিয়ে নেবেন। 

    ২) এবার সেই ভেজা কাপড়টি গ্যাস সিলিন্ডারের গায়ে ভালো করে জড়িয়ে দিন। দেখে নেবেন যাতে সিলিন্ডারের গায়ের ওপর থেকে নিচ, পুরোটাই যেন ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢাকা থাকে। 

    ৩) এরপর বেশ কয়েক মিনিট অপেক্ষা করুন। খেয়াল রাখবেন, সিলিন্ডারটি কিংবা কাপড়টি যেন কোনওভাবে নাড়াচাড়া না হয়। কিছুক্ষণ পর দেখতে পারবেন, সিলিন্ডারের উপরিপৃষ্ঠের তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে।  

    ৪) কয়েক মিনিট পর, সিলিন্ডারের গায়ে যেখানে কাপড় জড়ানো ছিল, সেখানে স্পর্শ করুন। বুঝতে পারবেন, কাপড়ের কিছুটা অংশ শুকিয়ে গেলেও বাকি অংশ ঠান্ডা।  

    ফলাফল: 
    এই যে পরিবর্তিত তাপমাত্রা, এর থেকেই বোঝা যাবে সিলিন্ডারের কতটা জুড়ে গ্যাস রয়েছে। এই তাপমাত্রার পরিবর্তন সিলিন্ডারের ভিতরে তরল গ্যাসের স্তর নির্দেশ করবে। সহজ কথায়, গ্যাস সিলিন্ডারের যতটা অংশ ভেজা অবস্থায় থাকবে বুঝে নিতে হবে ততটাই তরল গ্যাস রয়েছে সিলিন্ডারের ভিতরে। যদি সিলিন্ডারটি ভরা থাকে, তাহলে সিলিন্ডারের উপর থেকে নীচের দিকে তাপমাত্রার পার্থক্য দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ঠান্ডা থাকবে। যদি সিলিন্ডারটি আংশিকভাবে ভরা থাকে, তাহলে তরল গ্যাসের স্তর অবধি শীতল তাপমাত্রা দেখতে পাবেন। এর উপরের অংশ তুলনামূলকভাবে গরম থাকবে। আবার এদিকে, যদি সিলিন্ডারটি প্রায় খালি কিংবা সম্পূর্ণ খালি থাকে তবে তাপমাত্রার কোনও তারতম্যই বোধ হবে না।  

    (মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই পদ্ধতিটি ABPLive.com এর তরফে যাচাই করা হয়নি। প্রয়োজনে বিশেষজ্ঞের মতামত নিয়ে নেওয়া যেতে পারে) 

    Click here to Read More
    Previous Article
    Zareen Khan: হাসপাতালে জ়রিন খানের প্রিয়জন, কাজ স্থগিত রেখে সেবা করছেন অভিনেত্রী! কী হয়েছে?
    Next Article
    ‘আমি সৌদি আরবেরই’, আল নাসের ছাড়ার জল্পনার মাঝেই জোব্বা গায়ে বিরাট ঘোষণা রোনাল্ডোর

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment