Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    কেকেআরে নয়া ভূমিকায় অঙ্গকৃষ, জাতীয় দলে জায়গা করতে চ্যালেঞ্জ নিতে তৈরি তরুণ নাইট

    4 days ago

    গত মরশুমে নিয়মিতভাবে তাঁকে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যবহার করে নাইট শিবির। তবে এবার দলে তাঁর গুরুত্ব বাড়তে চলেছে বলেই খবর।

    দলে দুই বিশেষজ্ঞ উইকেটকিপার টিম সিফার্ট ও তেজস্বী দাহিয়া। ওপেনার ফিন অ্যালেনও গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়ান মাঝেসাঝে। তবে এঁদের কেউই নয়, এবার কেকেআরে উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে অন্য একজনকে।

    অঙ্গকৃষ রঘুবংশীকে।

    দু’বছর আগে কেকেআরে (KKR) আসেন অঙ্গকৃষ। গত মরশুমে নিয়মিতভাবে তাঁকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করে নাইট শিবির। তবে এবার দলে তাঁর গুরুত্ব বাড়তে চলেছে বলেই খবর। টিম কম্বিনেশনে একজন বাড়তি বিদেশিকে যোগ করতে অঙ্গকৃষকে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মুম্বইয়ের হয়ে কিপার-ব্যাটার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে কেকেআর। নতুন ভূমিকায় মাঠে নামতে তৈরি অঙ্গকৃষও। “মুম্বইয়ের টি-টোয়েন্টি দলে আমাকে কিপিং করতে বলা হয়। নতুন সেই চ্যালেঞ্জ আমি বেশ উপভোগ করেছিলাম। আগে থেকেই আমি কিপিং প্র্যাকটিস করছি। দেখা যাক, কী হয়”, বলছেন এই তরুণ নাইট।

    সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ‘মাল্টি-রোল’ প্লেয়ারের চাহিদা বেড়েছে। সেই সূত্রে দেখা গিয়েছে, যশস্বী জয়সওয়াল বা তিলক বর্মার মতো ব্যাটারও নিজেদের বোলিংয়ে শান দিচ্ছেন। কারও সঙ্গে নিজের তুলনায় নারাজ অঙ্গকৃষ। “আমি কারও সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমার লড়াই শুধু নিজের সঙ্গে। নিজের খেলা যত বেশি সম্ভব উন্নত করাই আমার লক্ষ্য থাকে”, বলছেন তিনি। তবে তারপরও মানছেন, ‘মাল্টি-রোল’ হওয়াটা গুরুত্বপূর্ণ। “ক্রিকেট খুবই পরিবর্তনশীল একটা খেলা। তাই আমি সব বিভাগেই পরিশ্রম করার উপর জোর দিই। সেটা ব্যাটিং, ফিল্ডিং হোক বা উইকেটকিপিং। প্রতিদিন শেখার মাধ্যমে উন্নতি করাই লক্ষ্য থাকে”, বার্তা ২১ বছরের ব্যাটারের।

    Click here to Read More
    Previous Article
    আরসিবিকে জিতিয়ে অনুষ্কাকে চুমু বিরাটের, ‘হার্দিক করলে তো…’, কোহলিকে দুষছে নেটদুনিয়া!
    Next Article
    ‘এই বয়সেও সব সময় দ্বিতীয় রানের জন্য তৈরি থাকে’, কোহলির ফিটনেসে মুগ্ধ অশ্বিন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment