Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    KBC Woman Arrested: 'কোন বনেগা ক্রোড়পতি'-তে জিতেছিলেন ৫০ লক্ষ টাকা! সেই প্রতিযোগীই গ্রেফতার আর্থিক তছরূপের অভিযোগে!

    1 week ago

    কলকাতা: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) 'কোন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-তে যোগদান করেছিলেন তিনি। জিতে নিয়েছিলেন, ৫০ লক্ষ টাকা! সালটা ছিল, ২০১১। সেই মহিলার নাম, অমিতা সিং তোমার। কিন্তু এবার, সেই মহিলার বিরুদ্ধেই উঠল আর্থিক তছরূপের অভিযোগ! মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ, বন্যাত্রাণের জন্য সংগ্রহ করা ২.৫৭ কোটি টাকা নাকি আত্মসাৎ করেছেন তিনি ও তাঁর সঙ্গীরা! পুলিশের দাবি, ২০২১ সালে বরোদা তহসিলে বন্যা ত্রাণ তহবিলের জন্য ২.৫৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই টাকা, ১২৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই সমস্ত অ্যাকাউন্ট ভুয়ো! এই সমস্ত টাকাই নাকি আত্মসাৎ করা হয়েছে। আর এই চক্রের অন্যতম ছিলেন এই অমিতা সিং তোমার। এই ঘটনায়, অমিতা সিং তোমার সহ আরও ২৫ জনের নাম জড়িয়েছে।

    তবে খুব একটা সহজ ছিল না এই অমিতা সিং তোমারকে গ্রেফতার করা। এই মামলার কারণে প্রথমে তাঁকে নোটিস পাঠানো হয়। কিন্তু বারে বারে হাজিরা এড়ান তিনি। নোটিস পেয়েই অমিতা সিং তোমার গোয়ালিয়র হাইকোর্টের দ্বারস্থ হন ও রক্ষাকবচ চান। তবে সেই মামলা খারিজ করে দেন বিচারক। কিন্তু দমবার পাত্রী ছিলেন না, অমিতা সিং তোমার। তিনি এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু গত ১৭ মার্চ, তাঁর সেই মামলা সুপ্রিম কোর্ট ও খারিজ করে দেয়। এরপরেই কার্যত নিশ্চিত হয়ে যায় তাঁর গ্রেফতারি। এরপরে, বৃহস্পতিবার তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। 

    অমিতা সিং তোমারের বিরুদ্ধে অভিযুক্তর বিরুদ্ধে ৪২০ (প্রতারণা), ৪৬৭ ও ৪৬৮ (তছরুপ), ৪০৯ (বিশ্বাসভঙ্গের ফৌজদারি অভিযোগ), ১২০বি (অপরাধের ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে। তবে এই প্রথম যে অমিতা সিং তোমারের নাম বিতর্কে জড়িয়েছে তা নয়। তাঁর বিরুদ্ধে সংবিধান অবমাননা করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে। তবে সে সমস্ত ছিল শুধুই বিতর্ক। সেই সময়ে তাঁকে গ্রেফতারির মতো সমস্যায় পড়তে হয়নি। একটা সময়ে, তিনি 'কোন বনেগা ক্রোড়পতি'-তে ৫০ লক্ষ টাকা জিতে প্রশংসিত হয়েছিলেন। তবে এবার তিনি একেবারে ভিন্ন কারণে উঠে এলেন শিরোনামে। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনা এখন কোন দিকে গড়ায়.. সেইদিকেই নজর রয়েছে সবার।

     

    Click here to Read More
    Previous Article
    Dev on Ghatal Master Plan: 'ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাঙ্ক, হয়ে গেলেই ভোট শেষ', বিজেপিকে আক্রমণ শানালেন দেব
    Next Article
    Rakhi Sawant: 'আমি খোলামেলা পোশাক পরলে তবেই মায়ের চিকিৎসা হত, বাড়িতে হাঁড়ি চাপত', অতীত নিয়ে অকপট রাখী সবন্ত

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment