Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Jisshu-Nilanjana: যীশুর সঙ্গে আইনি বিচ্ছেদে সিলমোহর? নীলাঞ্জনা লিখলেন, 'একটা অধ্যায়ের শেষ হল'

    1 day ago

    কলকাতা: যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আর নীলাঞ্জনা (Nilanjana)-র সম্পর্কে যে ফাটল ধরেছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। এই কথা কার্যত ওপেন সিক্রেট যে, যীশু আর নীলাঞ্জনা বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকছেন না। ২ মেয়েকে নিয়ে থাকছেন নীলাঞ্জনা, অন্যদিকে মুম্বইতেই মূলত থাকছেন যীশু। কাজের প্রয়োজনে কলকাতা এলেও তিনি মূলত দিদির বাড়িতেই থাকেন। তবে নীলাঞ্জনা আর যীশুর আইনি বিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে স্পষ্টত কখনোই মুখ খোলেননি, নীলাঞ্জনা বা যীশু কেউই। তবে এবার বোধহয়, তাঁদের বিচ্ছেদে কার্যত সিলমোহর পড়ল। 

    সরাসরি কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা একটি লম্বা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'কিছু কিছু জিনিস শেষ হয় শুধুমাত্র এই জন্য নয় যে, সেটা অর্থহীন হয়ে পড়ে। কিছু জিনিস শেষ হয় কারণ সেগুলো শেষ হয়ে যায়। একটা অধ্যায়ের শেষ হল, শুধুই কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞ কারণ আমি নিজেকে চিনতে শিখেছি। আমার ভিতরে একটা স্বাধীন চেতনা বেড়ে উঠছে, নিজের আত্মসম্মানবোধ সম্পর্কে সচেতন হয়েছি। নিজের আওয়াজ খুঁজে পেয়েছি আমি।'

    কন্যা সারা আর জারাকে নিয়ে নীলাঞ্জনা লেখেন, 'আমি এখন নিজেই নিজের ভার বহন করতে পারি। আজ একটা অধ্যায় শেষ, কিন্তু আমি একেবারেই শূন্য নই, রিক্ত নই। এই সিদ্ধান্ত আমার মধ্যে আরও স্বচ্ছতা, সাহস এবং নিজের প্রতি আস্থা রাখতে সাহায্য করেছে। তাই এই শেষটাকে আমি শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে গ্রহণ করছি'। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা তাঁর এই পোস্টের কমেন্ট সেকশন অফ করে রেখেছেন, অর্থাৎ তিনি কারও কোনও মন্তব্য শুনতে চান না।

    প্রসঙ্গত, একটা সময়ে, একসঙ্গে প্রযোজনা সংস্থা চালাতেন যীশু আর নীলাঞ্জনা। তবে তাঁদের মধ্যের ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরার পরেই যীশুর সঙ্গে আর কাজ করতে চাননি নীলাঞ্জনা। ২ মেয়ের নামে তিনি নিজস্ব একটি প্রযোজনা সংস্থা খুলেছেন, সেখান থেকেই ধারাবাহিক পরিচালনা করছেন। অন্যদিকে, সৌরভের সঙ্গে হাত মিলিয়ে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যীশু সেনগুপ্ত ও। সেখান থেকেও তাঁরা নতুন কাজ শুরু করেছেন।  

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by 💛Nilanjana💛Sharma💛 (@ninichinismamma)

    Click here to Read More
    Previous Article
    Prosenjit Chatterjee: 'তৃণমূল ইন্ডাস্ট্রিতে নাগপাশ তৈরি করেছে, সবাইকে আগলে রাখেন বুম্বাদা', প্রসেনজিৎ প্রসঙ্গে রুদ্রনীল
    Next Article
    টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হল না সূর্যর, ভারতের প্রথম একাদশে কারা?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment