Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে ছাড়াই টি-২০ বিশ্বকাপ সফর শুরু করছে মেন ইন ব্লু, কেন খেলছেন না বুম বুম বুমরা?

    1 day ago

    মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরুতেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া (Team India)। নিজেদের প্রথম ম্যাচেই ভারতীয় বোলিং বিভাগের স্তম্ভ যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) পাচ্ছে না মেন ইন ব্লু। আমেরিকার বিরুদ্ধে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের সেরা পেসার জসপ্রীত বুমরা। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজক দেশের হয়ে বল হাতে তাঁকে দেখা যাবে না। এর কারণটা কী? তাঁর বদলে কাকে দেখা যাবে আমেরিকার বিরুদ্ধে? জানুন বিস্তারিত।

    টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর শুরুর প্রথম ম্যাচে কেন খেলছেন না যশপ্রীত বুমরা? 

    বিসিসিআই (BCCI) সূত্রের খবর অনুযায়ী, যশপ্রীত বুমরা হালকা জ্বরে ভুগছেন। টুর্নামেন্টের শুরুতেই তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁর চোট নিয়ে আশঙ্কার কিছু নেই, শরীর একটু দুর্বল থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত।

    যশপ্রীত বুমরার বদলে কে? তাঁর অনুপস্থিতিতে আজ ভারতের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংহের কাঁধে। সিরাজ সম্প্রতি হর্ষিত রানার বিকল্প হিসেবে মূল দলে যোগ দিয়েছেন। টস করতে এসে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, আজকের ম্যাচে যশপ্রীত বুমরাকে পাওয়া যাবে না। তিনি জানান, যশপ্রীত বুমরা পুরো সুস্থ নন, তাই সিরাজ তাঁর বদলি হিসেবে খেলবেন।

    প্রথম ম্যাচেই চ্যালেঞ্জ ঘরের মাঠে বিশ্বকাপ অভিযানে নামার ঠিক আগে সেরা অস্ত্রকে না পাওয়া অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য কিছুটা চিন্তার বিষয়। ওয়াংখেড়ের পাটা পিচে যশপ্রীত বুমরার ডেথ ওভারের বোলিং বেশ মিস করবে দল। তবে ম্যানেজমেন্ট আশাবাদী যে, পরবর্তী ম্যাচের আগেই যশপ্রীত বুমরা সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফিরবেন।

    বিসিসিআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে যশপ্রীত বুমরার না খেলার কারণও তুলে ধরা হয়েছে। 

     

    আমেরিকার বিরুদ্ধে ভারতের একাদশ - অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: ইডেনের রেকর্ডবুকে নাম লেখালেন শেফার্ড, নাটকীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
    Next Article
    T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে কোনও মতে হার বাঁচাল পাকিস্তান, নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাটকীয় ম্যাচ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment