Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran-Israel War: ‘উত্তরাধিকারী হলেই টার্গেট’, আয়াতোল্লার পর ছেলে মোজতবাকেও হুমকি ইজ়রায়েলের!

    1 day ago

    নয়াদিল্লি: আয়াতোল্লা আলি খামেইনির মৃত্যুর পর এক সপ্তাহও কাটেনি। উত্তরাধিকারী হিসেবে নাম সামনে আসতেই তাঁর উত্তরাধিকারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল ইজ়রায়েল। জানিয়ে দিল, আয়াতোল্লার উত্তরাধিকারী যেই হোন না কেন, তিনি ‘খুনের টার্গেট’। ঘটনাচক্রেই আয়াতোল্লার উত্তরাধিকারী আগে কয়েক ঘণ্টা আগেই ছেলে মোজতবা খামেনেইয়ের নাম সামনে আসে। (Israel Threatens Mojtaba Khamenei)

    গত ২৮ ফেব্রুয়ারি একযোগে হামলা চালিয়ে খামেনেইকে হত্যা করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। সেই থেকে হামলা, পাল্টা হামলা চলছেই। যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম এশিয়া জুড়ে। (Iran-Israel War)

    সেই আবহেই খামেনেইয়ের উত্তরাধিকারীকে মেরে ফেলার হুমকি দিল ইজ়রায়েল। কয়েক ঘণ্টা আগেই আয়াতোল্লার উত্তরাধিকারী হিসেবে নাম উঠে আসে মোজতবার। তাঁকেই ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা যায়। তবে সরকারি ভাবে ইরানের তরফে বিবৃতি দেওয়া হয়নি বিষয়টি নিয়ে। তবে খবর ছড়িয়ে পড়তেই হুমকি দিল ইজ়রায়েল।

    ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজ়রায়েল কাৎজ হুমকি দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘ইজ়রায়েলকে ধ্বংস করার লক্ষ্য়ে, আমেরিকা এবং পশ্চিম এশিয়ার স্বাধীন দেশগুলিকে হুমকি দিতে, ইরানবাসীর উপর দমনপীড়ন চালাতে ইরানের সন্ত্রাসী শাসক যাকেই নেতা চয়ন করুক না কেন, তিনি অবশ্যই খুনের টার্গেট হবেন…তাঁর নাম যা-ই হোক না কেন, তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন’।

    সোশ্যাল মিডিয়ায় কাৎজ আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী এবং আমার মধ্যে কথা হয়েছে। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রস্তুত থাকতে, লক্ষ্যে পৌঁছতে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন। আমরা পূর্ণ শক্তিতে পদক্ষেপ করব, আমেরিকার সঙ্গে মিলে ওদের (ইরানের) দুরমুশ করব, ইরানের সাধারণ নাগরিকদের রাস্তা করে দেব, যাতে ওদের ছুড়ে ফেলে দিয়ে ক্ষমতার পালাবদল ঘটানো যায়’।

    আয়াতোল্লার মৃত্যুর পর এখনও এক সপ্তাহও কাটেনি। এখনও পর্যন্ত সমাধিস্থও করা হয়নি তাঁকে। সেই আবহেই তাঁর সম্ভাব্য উত্তরাধিকারীকে মেরে ফেলার হুমকি দিল ইজ়রায়েল। এ নিয়ে ইরানের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। 

    এই মুহূর্তে আয়াতোল্লার শেষকৃত্যের প্রস্তুতি চলছে সেখানে। সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, তিন দিন ধরে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য চলবে আয়াতোল্লার। রাত ১০টা থেকে ইমাম খোমেনেই গ্র্যান্ড মসজিদে আয়াতোল্লাকে শ্রদ্ধা জানানো যাবে।

    আয়াতোল্লার মেজো ছেলে মোজতবা। উত্তরাধিকারী হওয়ার দৌড়ে বরাবরই এগিয়ে তিনি, বাবা জীবিত থাকার সময় থেকেই। অন্য ভাইবোনদের চেয়ে তিনিই সবচেয়ে পরিচিত এবং প্রভাবশালীও। এতদিন সেভাবে জনসমক্ষে না এলেও, ক্ষমতার অলিন্দে পরিচিত মুখ ৫৬ বছর বয়সি মোজতবা। ইরাক-ইরান যুদ্ধেও অংশ নেন তিনি। সামনে থেকে দেশের হয়ে লড়াই করেন। পাশাপাশি, বাবার দফতরের কাজকর্মও দেখতেন তিনি। সেই মোজতবা আয়াতোল্লার উত্তরাধিকারী অর্থাৎ ইরানের পরবর্তী সর্বোচ্চ শাসক হতে চলেছেন বলে খবর আসে। আর তার পরই আয়াতোল্লার উত্তরাধিকারীকে হুমকি দিল ইজ়রায়েল।

    Click here to Read More
    Previous Article
    Iran War : কাশ্মীরে থামছেই না খামেনেই হত্যার প্রতিবাদ ! ধিকিধিকি জ্বলছে আগুন, স্কুল-কলেজ আপাতত বন্ধই
    Next Article
    US-Iran War: অস্ত্রভাণ্ডারে টান পড়ার আশঙ্কা পেন্টাগনের, ইরান নিয়ে যদিও আশাবাদী ট্রাম্প

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment