Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: রেকর্ড দামে বিক্রি হয়ে যাচ্ছে আইপিএলের এই দল! কার হাতে যাচ্ছে মালিকানা?

    4 days ago

    জয়পুর: প্রথমে কলকাতা নাইট রাইডার্স, তারপর রাজস্থান রয়্যালস - আইপিএলে দুই দলের বিক্রি বা আংশিক মালিকানা বিক্রি নিয়ে তুঙ্গে ছিল জল্পনা । এবার সেই তালিকায় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) । জানা যাচ্ছে, রাজস্থান দল খুব শীঘ্রই বিক্রি হয়ে যেতে পারে এবং সেটি IPL ইতিহাসে বিক্রি হওয়া সবথেকে দামি দল হতে পারে । আসলে একটি প্রতিবেদন অনুযায়ী রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের দর দেওয়া হয়েছে । দরদাতা কোনও বাইরের ব্যক্তি নন, বরং রাজস্থান রয়্যালস টিমে অংশীদারিত্ব রাখা কাল সোমানি (Kal Somani) ।

    ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, কাল সোমানি একটি সংঘ গঠন করেছেন । এই সংঘ রাজস্থান রয়্যালসের জন্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৯৫৬ কোটি টাকার সমান । উল্লেখ্য, এই দর, আইপিএলের মিডিয়া স্বত্বের বিক্রির মূল্যের উপর নির্ভরশীল । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০২৩-২০২৭ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব ৪৪,০৭৫ কোটি টাকায় জিও হটস্টারকে বিক্রি করেছে ।

    রিপোর্ট অনুযায়ী টাইমস ইন্টারনেটের চেয়ারম্যান সত্যন গাজওয়ানি, ব্ল্যাকস্টোন এবং কার্লাইল গ্রুপও রাজস্থান রয়্যালস টিম কিনতে আগ্রহ দেখিয়েছে । উল্লেখ্য, রাজস্থান রয়্যালস ছাড়াও RCB-ও বিক্রির জন্য উপলব্ধ এবং খুব শীঘ্রই তার নতুন মালিকের নাম ঘোষণা হতে পারে । ডিয়াজিওকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২ বিলিয়ন ডলারে বিক্রি করার সম্ভাবনা রয়েছে ।

    রাজস্থান রয়্যালস টিমে এখন সবথেকে বেশি অংশীদারিত্ব মনোজ বাডালের কাছে, যাঁর হাতে RR ফ্র্যাঞ্চাইজির ৬৫ শতাংশ শেয়ার রয়েছে । মনোজ বাডালে রয়্যালস স্পোর্টস গ্রুপের মালিক । লাচলান মারডকের ১৩ শতাংশ এবং রেড বার্ড ক্যাপিটালের ১৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ।

    রাজস্থান রয়্যালস আইপিএলের প্রথম মরসুম অর্থাৎ ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল । এরপর RR-এর দল কেবল ২০২২ সালের ফাইনালে পৌঁছেছিল, যখন তারা গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে যায় । এবার ফের শক্তিশালী দল গড়েছে তারা । ট্রফি ফেরাতে মরিয়া প্রথম আইপিএলের বিজয়ী দল ।

     

    Click here to Read More
    Previous Article
    Bangladesh: ক্রিকেটে নিরাপত্তা নিয়ে এত ইস্যু, অন্য খেলায় ভারতে দল পাঠিয়ে দ্বিচারিতা বাংলাদেশ সরকারের
    Next Article
    IND vs NZ Match Highlights: ব্যাটে ঝড় তুললেন শিবম দুবে, বিধ্বংসী হাফসেঞ্চুরি, তবু ভারত ম্যাচ হেরে বসল ৫০ রানে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment