Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: পঞ্চম টি-টোয়েন্টিতে ঝোড়ো ইনিংস খেলেছিলেন, আইপিএলে কোন দলের হয়ে খেলবেন ফিন অ্য়ালেন?

    3 days ago

    তিরুবনন্তপুরম: ভারতের বিরুদ্ধে ২৭২ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল কিউয়ি শিবির। টি-টোয়েন্টিতে এই রান তাড়া করে জয়, তাও আবার ভারতের মত শক্তিশালী দলের বিরুদ্ধে একপ্রকার অসাধ্যই। কিন্তু ফিন অ্যালেন যেভাবে শনিবার শুরুটা করেছিলেন, তাতে একটু হলেও ভারতীয় সমর্থকদের হৃদস্পন্দন থেমে গিয়েছিল। বিগ ব্যাশে যে ছন্দে ছিলেন সেই ছন্দেই পঞ্চম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দেখা গেল অ্য়ালেনকে। ৩৮ বলে ঝোড়ো ৮০ রানের ইনিংস খেলেছিলেন অ্য়ালেন। ভারতীয় সমর্থকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন তাঁর ব্যাটিং। 

    গত কয়েক মাস ধরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন অ্যালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কিউয়ি দলের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। কিন্তু এরপরই আইপিএল রয়েছে। আর এই মেগা টুর্নামেন্টে কেকেআরের জার্সিতে খেলতে দেখা যাবে কিউয়ি ওপেনারকে। ডিসেম্বরে যে মিনি নিলাম পর্বর হয়েছিল। সেখান থেকেই বেস প্রাইস ২ কোটি টাকায় অ্য়ালেনকে দলে নিয়ে নেয় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।

    তিরুবনন্তপুরমে যতক্ষণ ক্রিজে ছিলেন, পুরো মারকাটারি মেজাজে দেখা গিয়েছে অ্য়ালেনকে। পাওয়ারফুল ব্যাটিং করতে দেখা গিয়েছে কিউয়ি ওপেনারকে। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। মাত্র ২২ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন অ্য়ালেন। বিশ্ব ক্রিকেটে কুড়ির ফর্ম্যাটে বিধ্বংসী ব্যাটার হিসেবে মানা হয় অ্য়ালেনকে।

    ১৭৫এর স্ট্রাইক রেটে ব্য়াটিং করা বছর ছাব্বিশের অ্যালেনের কুড়ির ফর্ম্যাটে মোট রান ৫০০০। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান রয়েছে। কেকেআরের সমর্থকদের জন্য ফিন অ্য়ালেনের ফর্মে থাকা বেশ সুখের খবর নিঃসন্দেহে।

    টি-টোয়েন্টি কেরিয়ারে সবচেয়ে বাজে বোলিং স্পেল বুমরার
    ভারতীয় দল সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে কিউয়িদের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কুড়ির ফর্ম্য়াটে আরও একটা সিরিজ জমিতেছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। দলের প্রত্যেক প্লেয়ারই তাঁদের সেরাটা দিয়েছেন। কিন্তু জসপ্রীত বুমরা শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিজের বোলিং স্পেল ভুলতে চাইবেন। নিজের ৪ ওভারের স্পেলে ৫৮ রান খরচ করেন বুমরা। কোনও উইকেটই পাননি তিনি। এটিই ছিল বুমরার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ স্পেল। তারকা ডানহাতি পেসার কোনও ম্য়াচে এত রান খরচ করেছেন কিন্তু কোনও উইকেট পাননি এমনটা এর আগে কখনওই হয়নি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় পেস অ্য়াটাকের নেতৃত্ব দিতে দেখা যাবে বুমরাকেই। তাঁর দিকে যে তাকিয়ে থাকবে দল, তা বলাই বাহুল্য।

    Click here to Read More
    Previous Article
    IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানে দুরন্ত জয়, অপরাজিত থেকেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত
    Next Article
    U 19 World Cup 2026: ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ ম্যাচেও করমর্দন-বয়কট! হাতই মেলালেন না ফারহান, আয়ুষ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment