Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে মুগ্ধ, নেপালের কোচ হতে তৈরি স্টেইন!

    1 day ago

    ইংল্যান্ডের বিরুদ্ধে নেপালের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটবিশ্ব। ব্যতিক্রম নন প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেইন। প্রোটিয়া কিংবদন্তির প্রতিক্রিয়ায় কী বলেছেন নেপাল পেসার নন্দন যাদব?

    মাত্র ১২ বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মর্যাদা লাভ করেছে তারা। বলা হচ্ছে নেপালের কথা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের খেলা গোটা বিশ্বের কাছে সমীহ আদায় করে নিয়েছে। দীপেন্দ্র সিং, রোহিত পৌডেলদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটবিশ্ব। ব্যতিক্রম নন প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেইন (Dale Steyn)। ভারতের প্রতিবেশী দেশটির জন্য তিনি সোশাল মিডিয়ায় দিয়েছেন বড় বার্তা। প্রাক্তন তারকার এমন মনোভাবে খুশি নেটিজেনরা। আপ্লুত নেপালও। প্রতিক্রিয়া দিয়েছেন নেপাল পেসার নন্দন যাদব।

    ইংল্যান্ডের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দমে যায়নি নেপাল। বরং শেষ বল পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। মহাশক্তিধর ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে তারা ৪ রানে হেরে গিয়েছে বটে, কিন্তু হৃদয় জয় করে নিয়েছে সকলের। আক্ষরিক অর্থে তারা বুঝিয়ে দিয়ে গিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও দলই ‘ছোট’ নয়। নেপালের এই লড়াকু মানসিকতা দেখে মজেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। প্রয়োজন পড়লে তিনি যে নেপালের পাশে থাকবেন, সে কথা তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন।

    কী লিখেছেন প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটার? ‘নেপাল, যদি তোমার কখনও সেবার প্রয়োজন হয়, আমি তোমাদের দেওয়ার জন্য আমি তৈরিই আছি। আরও অনেক শীর্ষে ওঠো তোমরা।’ ভবিষ্যতে তাঁকে নেপালের কোচ হিসাবে দেখা যাবে স্টেইনকে? সেই উত্তর সময়ই দেবে। তবে তাঁর পোস্ট মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাক্তন পেসারের প্রস্তাবের প্রশংসাও করেন সকলে। এক নেটিজেন লেখেন, ‘ওদের শেখাও স্টেইন। নিশ্চিত যে ভবিষ্যতে ওরা শক্তিশালী দল হতে চলেছে।’ আরেকজনের কথায়, ‘অবশ্যই তোমাকে প্রয়োজন ওদের। তোমার মতো পেসার যুক্ত হলে নিশ্চিতভাবেই সেটা নেপালের কাছে বড় পাওনা হবে। ওদের সঠিক গাইডেন্সের দরকার।’

    স্টেইনের মতো ক্রিকেটার নেপালের প্রশংসা করেছেন, এ কথা জানানো হয় ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকা নেপাল পেসার নন্দন যাদবকে। প্রোটিয়া পেসারকে ভবিষ্যতে কোচ হলে কেমন হবে? ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে ২ উইকেট নেওয়া যাদব বলছেন, “এমনটা হলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। তিনি কিংবদন্তি। ১০ বছর ধরে ক্রিকেটকে শাসন করেছেন। এমন ক্রিকেটার টুইট করছেন। সত্যিই দারুণ ব্যাপার! তবে এটা ম্যানেজমেন্টের বিষয়। আমরা এর উত্তর দিতে পারব কি না, সেটা ঠিক জানি না।” উল্লেখ্য, ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল থামে মাত্র ৪ রান দূরে। হাতে চারটে উইকেট ছিল। কিন্তু অভিজ্ঞতা ছিল না। শেষ ওভারে স্নায়ুর যুদ্ধে বাজিমাত করে ক্রিকেটের স্রষ্টা ইংল্যান্ড। নয়তো নবাগত নেপালের কাছে ভূলুণ্ঠিত হত ক্রিকেটের স্রষ্টা ইংরেজ ক্রিকেটের আভিজাত্য।

    Click here to Read More
    Previous Article
    যৌন হেনস্তার অভিযোগের তদন্তে অসন্তুষ্ট জাহানারা, বিসিবি’কে নিশানা বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের
    Next Article
    ইডেনে সামনে স্কটল্যান্ড, ইটালিকে ক্রিকেটের সহজ পাঠ বুঝিয়েছিলেন ক্রো

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment