Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Indian Cricket Team: রোহিত শর্মার পরামর্শেই হার্দিক পাণ্ড্যকে পিছনে ফেলে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হন সূর্যকুমার যাদব?

    2 days ago

    নয়াদিল্লি: ২০২৪ সালে ভারতের (Indian Cricket Team) বিশ্বজয়ী দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। অনেকেই মনে করছিলেন সেই বিশ্বকাপ শেষে রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নেওয়ার পর হার্দিক পাণ্ড্যই দলের অধিনায়ক নির্বাচিত হবেন। তবে হার্দিককে (Hardik Pandya) পিছনে ফেলে অধিনায়কত্ব উঠে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। এবার তাঁর অধিনায়কত্ব পাওয়া নিয়ে মুখ খুললেন সদ্য বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।

    ২০২২-২৩ সালে সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে হার্দিকই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি রোহিতের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান এবং তার আগে গুজরাত টাইটান্সকেও অধিনায়ক হিসাবে আইপিএল জিতিয়েছিলেন। তাই হার্দিককে অধিনায়ক না করার সিদ্ধান্তে অনেকেই খানিকটা চমকে গিয়েছিলেন। এবার হার্দিকের বদলে তাঁকে অধিনায়ক করার প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন সূর্য।

    তিনি জানান বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা সিরিজ়পূর্বে জয় শাহ তাঁকে অধিনায়ক হওয়ার বিষয়টি জানান। সূর্য পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, ’আমরা ওই সিরিজ়ের আগে কয়েকদিন অপেক্ষায় ছিলাম। তখন একটা সময়ে জয় ভাই, তৎকালীন বোর্ড সচিব শ্রীলঙ্কা সিরিজ় শুরুর তিন, চার দিন আগে আমায় ফোন করেছিলেন। যতদূর মনে হচ্ছে আমরা তখন শ্রীলঙ্কায় যাচ্ছিলাম। ওঁ তখন আমায় ফোন করে জানান যে আমাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হচ্ছে। ওঁই আমায় সর্বপ্রথম ফোনটা করেছিলেন।’

    এরপরে সূর্য দাবি করেন তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত সম্ভবত প্রাক্তন অধিনায়ক ও কোচ রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়, নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে কথা বলে নিয়েছিলেন। গৌতম গম্ভীরও পরে তাতে যোগ দেন।  

    ‘আমি নিশ্চিত যে এই গোটা বিষয়টা রোহিত ভাই এবং অজিত ভাই মিলে পরিকল্পনা করে করেছিলেন। গৌতম ভাই পরে যোগ দেন। ওঁরা রাহুল স্যর, তৎকালীন কোচ জয় ভাইয়ের সঙ্গে আলোচনা করেন। তারপরেই ওঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমায় ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হবে।’ ধারণা সূর্যকুমারের।  

    তবে সূর্যকুমার কিন্তু ৩০-র গণ্ডি পার করেও ভারতীয় দলে সুযোগই পাননি। এক্ষেত্রে তাঁর স্ত্রীর সঙ্গে কথোপকথনই সবটা বদলে দেন বলে জানান তিনি। সূর্য জানান, '২০১৮ সালে সবটা ঠিকঠাকই চলছিল তখনই একদিন দেবীশা আমার সেই পর্যন্ত সফরটা দেখে বলে যে আমার সঙ্গে যারা খেলত, তাদের অনেকেই ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে খেলছে। আমি কী ভাবছি?' এই আলোচনার পরেই খাবার দাবার, নিজের অভ্যেস, বন্ধু সার্কেল সবেতেই কাটছাঁট করেন সূর্য ও তাঁর স্ত্রী দেবীশা। তারপরে আসে সাফল্য।

    Click here to Read More
    Previous Article
    Cricket News: আইপিএলের আগে কলকাতায় অভিনব ক্রিকেট টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক
    Next Article
    West Bengal Assembly Election 2026: সকালে যোগ দিয়ে বিকেলেই পেলেন টিকিট, তৃণমূলের হয়ে ভোটের ময়দানে 'খেলবেন' বাংলার প্রাক্তন ক্রিকেটার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment