Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Indian Cricket Team: প্রোটিয়াদের বিরুদ্ধে হতাশাজনক হারের পর কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারে ভারত?

    3 days ago

    আমদাবাদ: যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল, বিজয়রথ থেমেছিল, সেখানেই ফের মুখ থুবড়ে পড়ল ভারত (Indian Cricket Team)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নাগাড়ে ১২ ম্য়াচ জয়ের পর হারল টিম ইন্ডিয়া। আর শুধু হার নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টিম ইন্ডিয়া এতই বড় ব্যবধানে পরাজিত হলে যে ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করতে নেমে রবিবার মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৭৬ রানের বিরাট ব্য়বধানে হারের পর সূর্যকুমার যাদবদের হারতে হল। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রথম কোনও একাধিক দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরাজিত হল ভারতীয় দল। এই পরাজয়ের পর ভারতের আর ভুলত্রুটির কোনও অবকাশ নেই। 

     

    সুপার এইটে সব দলই তিনটি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল নিজেদের পরের ম্যাচগুলি খেলবে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ভারতীয় দলকে এই দুই ম্যাচে জিততে তো হবেই। পাশাপাশি টিম ইন্ডিয়াকে আশা করতে হবে প্রোটিয়া দলও যেন বাকি দুই প্রতিপক্ষকে পরাজিত করে। তাহলে সেক্ষেত্রে দুই ম্যাচ জিতে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে এর অন্যথা হলে? দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে পরাজিত হয়, তখন কী হবে?

    প্রোটিয়াদের বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারের ফলে ভারতের নেট রান রেটও বেশ ধাক্কা খেয়েছে। তাই ভারতীয় দলকে সেক্ষেত্রে নিজেদের ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা বাদেও অন্য় কোনও দলের দুই ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে। তাই তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই কথা মাথায় রেখেই টিম ইন্ডিয়াকে পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। তবে সবার আগে প্রয়োজন দুই ম্যাচ জেতা। সেই ম্যাচে জয়ের ব্লু প্রিন্টও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব কিন্তু আগেভাগেই তৈরি করে রেখেছেন। এবার দেখার সেই পথে হেঁটে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছতে পারে কি না।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: পরের ম্যাচেই একাদশে ফিরবেন স্যামসন? দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরেই পূর্বাভাস দিলেন ভারতীয় কোচ
    Next Article
    T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে হার ভারতের, প্রোটিয়া পেসারের ঝুলিতে গর্বের রেকর্ড

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment