Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    India vs South Africa: বুম বুম বুমরার আগুনের সামনে লড়াই মিলার-ব্রেভিসের, সুপার এইটে ভারতের জয়ের লক্ষ্য কত?

    3 days ago

    আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে (পুরনো নাম মোতেরা) বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন কলোসিয়াম। প্রায় এক লক্ষ মানুষে ঠাসা গ্যালারি। আর রবিবার মাঠে লড়াই বিশ্বের এমন দুই দলের, টি-২০ ফর্ম্যাটে যাদের এক দল বিশ্বচ্যাম্পিয়ন। অন্য দল রানার্স। ভারত ও দক্ষিণ আফ্রিকার সুপার এইটের ম্যাচ জমে গেল টসের পরই।

    টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। যা ভারতের পরীক্ষা কঠিন করে তুলল। কারণ, চলতি টি-২০ বিশ্বকাপে প্রথমবার রান তাড়া করবে ভারত। গ্রুপ পর্বে চারে চার করে সুপার এইটে উঠেছে ভারত। তবে সেই চার ম্যাচেই প্রথমে ব্যাট করেছেন সূর্যকুমার যাদবরা। রান তাড়া করার পরীক্ষা এই প্রথম টিম ইন্ডিয়ার সামনে।

    ম্যাচে অবশ্য বল হাতে আগুন ছোটালেন বুম বুম বুমরা। শুধু ভারতের নন, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার। রবিবার যাঁর বলের গতির ধাঁধা বুঝে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে তিন উইকেট নিলেন বুমরা। ওভার প্রতি মাত্র ৩.৭৫ রান খরচ করলেন। তাঁর দাপটে একটা সময় ৪ ওভারে ২০/৩ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

    কিন্তু কেন প্রোটিয়া শিবিরকে টি-২০ বিশ্বকাপে অন্যতম ফেভারিট বলা হচ্ছে, তা ফের একবার প্রমাণ হয়ে গেল রবিবার। কোণঠাসা অবস্থা থেকে পাল্টা লড়াই চালালেন ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। যে তিনজনকে এখন দক্ষিণ আফ্রিকার টি-২০ দলের প্রাণভোমরা বলা হচ্ছে। ব্রেভিসকে তো বেবি এ বি বলা হয়। এ বি ডিভিলিয়ার্সের মতো উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে। ২৯ বলে ৪৫ রান করে প্রথম প্রত্যাঘাত শুরু করেন ব্রেভিস। মিলার ৩৫ বলে ৬৩ রান করেন। ২৪ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন স্টাবস। 

     

    নির্ধারিত ২০ ওভারে ১৮৭/৭ তুলল দক্ষিণ আফ্রিকা। আমদাবাদের মাঠে রান ওঠে। তারপরেও, ভারতীয় ব্যাটিংয়ের সামনে লড়াই খুব একটা সহজ হবে না। ভারতীয় স্পিন আক্রমণকে ভোঁতা করে দিল দক্ষিণ আফ্রিকা। দুই স্পিনার - বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর মিলে ৬ ওভারে খরচ করলেন ৬৪ রান। নিয়েছেন মাত্র ১ উইকেট।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: সহ অধিনায়কই বাদ! টি-২০ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন নিয়ে বিতর্ক
    Next Article
    Dipika Kakkad: ক্যানসারের সঙ্গে লড়াই করে সেরে উঠছিলেন, তার মধ্যেই ফের যকৃতে সিস্ট ধরা পড়ল দীপিকা কক্করের!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment