Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs SA Match Highlights: ফাইনালে পরাজয়ের প্রতিশোধ! ভারতকে ৭৬ রানে হারিয়ে বিরাট ধাক্কা দিল দক্ষিণ আফ্রিকা

    3 days ago

    আমদাবাদ: অনেকে বলছিলেন, এই ম্যাচ টুর্নামেন্টের সেরা হতে পারে। কারণ, মুখোমুখি হয়েছিল গতবারের টি-২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ভারত ও দক্ষিণ আফ্রিকা।

    কিন্তু কোথায় কী! ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের ছিঁটেফোঁটাও টের পাওয়া গেল না রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কার্যত একপেশে ম্যাচে ভারতকে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইটে দারুণ জায়গায় দক্ষিণ আফ্রিকা।

    টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে এবারের টুর্নামেন্টে নেমেছে ভারত। সূর্যকুমার যাদবদের সামনে তাই মুকুটরক্ষার লড়াই। গ্রুপ পর্বে চারে চার করে সুপার এইটে উঠেছিল ভারত। সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠার ব্যাপারেও ফেভারিট ভারত। তবে রবিবারই তারা পা হড়কাল। টি-২০ বিশ্বকাপে ভারত ১২ ম্যাচ অপরাজেয় ছিল। সেই দৌড়ও থামল।

    দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল। চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচেই প্রথমে ব্যাট করে জিতেছে ভারত। টসের পর অধিনায়ক সূর্যকুমার সাফ জানিয়ে দেন যে, তাঁরা প্রথমে ব্যাট করে নেবেন বলেই ঠিক করেছিলেন। 

    তবে অধিনায়কের উদ্বেগ ভুল প্রমাণিত করার পণ করে নেমেছিলেন ভারতীয় বোলাররা। যশপ্রীত বুমরা নতুন বলে আতঙ্ক তৈরি করেছিলেন প্রোটিয়া শিবিরে। ৪ ওভারে ২০/৩ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

     

    সেখান থেকে প্রত্যাঘাত ডেভিড মিলারের। চতুর্থ উইকেটে তিনি ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে ঝোড়ো ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। ৩৫ বলে ৬৩ রান করে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার মিলারই। শেষ দিকে ঝড় তুলে ট্রিস্টান স্টাবস ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন।

    ১৮৭/৭ তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১১১ রানে শেষ হয়ে গেল ভারত। ম্যাচ ঘুরে গেল পাওয়ার প্লে-তেই। যখন মাত্র ৩১ রান তোলে ভারত। হারায় তিন উইকেট। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই ভারতের পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর। প্রোটিয়া বোলারদের সামনে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। মার্কো জানসেন ৪টি ও কেশব মহারাজ তিনটি উইকেট নেন। একমাত্র শিবম দুবে ৩৭ বলে ৪২ রান করে কিছুটা চেষ্টা করেছিলেন।

    ৭৬ রানে পরাজয়ই টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। সব মিলিয়ে সুপার এইটের ম্যাচ বড় ব্যবধানে হেরে চাপে পড়ে গেল ভারত।

    Click here to Read More
    Previous Article
    IND vs SA: জয়ে ফিরতে কী করণীয়? প্রোটিয়াদের বিরুদ্ধে গো হারান হারের পরেই জানিয়ে দিলেন সূর্যকুমার
    Next Article
    Jasprit Bumrah: আমদাবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন উইকেট নিয়েই বিশ্বকাপে ইতিহাস গড়ে ফেললেন যশপ্রীত বুমরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment