Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NAM: ঈশান, হার্দিকের অর্ধশতরানের পর শেষ ১১ বলে পড়ল ৫ উইকেট, নামিবিয়ার বিরুদ্ধে ভারতের স্কোর ২০৯

    1 day ago

    নয়াদিল্লি: নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারত। এই ম্যাচে শুরুটা দুরন্তভাবে হয়েছিল, শেষটাও ভালই হওয়ার কথা ছিল। তবে নামিবিয়ার দুরন্ত বোলিংয়ে শেষলগ্নে একগুচ্ছ উইকেট হারাল ভারত। শেষ ১১ বলে পড়ল ৫ উইকেট। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ২০৯ রান তুলল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) অর্ধশতরান হাঁকালেন।  

    এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার একাদশে দুই বদল ঘটানো হয়। মহম্মদ সিরাজের বদলে যশপ্রীত বুমরা এবং অসুস্থ অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়। ঈশান কিষাণ ও অভিষেক শর্মার দুরন্ত ফর্মের জেরেই বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। অভিষেকের জায়গায় সুযোগ পেয়ে তাই নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছিল স্যামসনের সামনে। শুরুটাও দুরন্তভাবে করেছিলেন তিনি। সাত বলে তিনটি ছক্কা এবং একটি চার মেরেছিলেন তিনি। তবে যখনই তিনি ছন্দে ফিরেছেন বলে মনে হয়, তখনই বেন শিকঙ্গোর বলে ২২ রানেই সাজঘরে ফেরেন স্যামসন।

    তবে স্যামসন ফিরলেও ঈশান কিষাণ কিন্তু থামেননি। বিধ্বংসী মেজাজে তিনি ব্যাটিং চালিয়ে যান। মাত্র ২০ বলে অর্ধশতরান পূরণ করেন ভারতীয় কিপার-ব্যাটার। পাওয়ার প্লেতেই ৮৬ রান তোলে ভারত। দুরন্ত ছন্দে দেখানো ঈশানকে ফেরান নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড ইরাসমাস। এখন থেকেই নামিবিয়ার পাল্টা লড়াই শুরু হয়। ইরাসমাস এবং শল্টস এক সময় ভারতীয় ব্যাটারদের খানিকটা বেঁধেই রাখেন। সূর্যকুমার যাদব ও তিলক বর্মা দ্রুত গতিতে রান তুলতে পারছিলেন না। দুইজনেই কিন্তু স্পিনারদের বলেই আউট হন। সূর্যকে ১২ রানে ফেরান শল্টস, আর তিলক ইরাসমাসের বলে আউট হন।

    তবে এরপরেই হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে ব্যাটে নেমে ভারতের ইনিংস সামলান। হার্দিক দুরন্ত ছন্দে ব্যাট করেন। আক্রমণ শানান। ২৭ বলে অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি। ভারতীয় দল ১৮.১ ওভারেই দু'শো রানের গণ্ডি পার করে। এরপরেই যেন ব্যাটিং ধস নামে। ৫২ রানে হার্দিক ইরাসমাসের তৃতীয় শিকার হন। শিবম দুবে রান আউট হন। একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। শেষমেশ ২০৯ রানে থামে ভারতীয় ইনিংস। ইরাসমাস চারটি উইকেট নেন। এবার এই রান ভারতের জয়ের জন্য যথেষ্ট হয় কি না, সেটাই দেখার।     

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup: উইকেটের পিছন থেকে বোলিং! ভারতকে কার্যত ঘোল খাইয়ে ছাড়লেন নামিবিয়ার স্পিনার, কী বলছে নিয়ম?
    Next Article
    Bollywood News: একের পর এক বলিউড তারকাকে হুমকি, নিরাপত্তার স্বার্থে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি ফেডারেশনের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment