Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    হার্দিক আউট হতেই হাততালি মাহিকার! ভাইরাল ভিডিওয় হতভম্ব নেটপাড়ার প্রশ্ন, ‘আদৌ ক্রিকেট বোঝেন?’

    1 day ago

    সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে এমনিতেই কষ্টে ক্রিকেটভক্তরা। তার উপর সোশাল মিডিয়ায় মাহিকার 'কাণ্ড' দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।

    আউট হয়ে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। আর গ্যালারিতে হাততালি দিচ্ছেন প্রেমিকা মাহিকা শর্মা! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, মাহিকা আদৌ ক্রিকেট বোঝেন তো? সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে এমনিতেই কষ্টে ক্রিকেটভক্তরা। তার উপর সোশাল মিডিয়ায় মাহিকার ‘কাণ্ড’ দেখে যথেষ্ট ক্ষুব্ধ নেটিজেনরা।

    ১৮৮ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। একের পর এক উইকেট হারিয়ে রান তাড়ার কাজটা কঠিন হয়ে যায়। হার্দিক নামেন সাত নম্বরে। সেভাবে ব্যাট চলেনি। মাত্র একটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ১৭ বলে ১৮ রান করে আউট হন। কেশব মহারাজের বল লং অফের উপর দিয়ে পাঠাতে গিয়ে ত্রিস্তান স্টাবসের হাতে বন্দি হন। স্টাবস বল ধরে বুঝতে পারেন, তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বল ভিতর দিকে ছুড়ে দিয়ে ভিতরে চলে এসে ফের ক্যাচ ধরেন।

    তারপরই দেখা যায় গ্যালারিতে হাততালি দিচ্ছেন মাহিকা। যা দেখে নেটিজেনদের প্রশ্ন, হার্দিকের বর্তমান প্রেমিকা কি আদৌ ক্রিকেট বোঝেন? নাহলে ভারতের বিপদের সময় কেন হাততালি দিচ্ছেন? তবে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আবার অনেকে এটাও বলছেন, যেহেতু বল বাউন্ডারির বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই হয়তো মাহিকা বুঝতে পারেননি যে হার্দিক আউট হয়েছেন।

    হার্দিক-মাহিকার প্রেমকাহিনি নিয়ে এমনিতেই জমজমাট নেটপাড়া। কখনও সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন। কখনও বা বোর্ডের নিষেধাজ্ঞাকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে টিম হোটেলেও একসঙ্গে থাকছেন হার্দিক-মাহিকা। জন্মদিনে ভালোবাসার মানুষটিকে গোলাপের বাকেট উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

    Click here to Read More
    Previous Article
    Gold Price Today : সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল ! চমক রুপোর দামেও
    Next Article
    ‘প্রস্তুতি ছাড়াই খেলছে, এসব আইপিএলে চলে’, ভারত হারতেই সূর্যদের তুলোধোনা অশ্বিন-গাভাসকরের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment