Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Group C-Group D Exams: মার্চেই গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষা, জানাল SSC, আবেদনকারীর সংখ্যা…

    3 days ago

    কলকাতা: আগামী মার্চ মাসেই স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষা। ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র পরীক্ষা হবে। স্কুল স্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এবারে আবেদনকারীর সংখ্যা ১৬ লক্ষেরও বেশি। গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা প্রায় ৩০০০। গ্রুপ ডি-তে ৫৫০০ শূন্য পদ রয়েছে। (SSC Recruitment)

    নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ২৬ হাজার চাকরি বাতিল করেছিল আদালত। সেই তালিকায় নাম ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরও। পরবর্তীতে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বহাল থাকলেও, তাঁরা নতুন করে চাকরির পরীক্ষায় বসার সুযোগ পেলেও,  গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সেই সুযোগ হয়নি। সেই নিয়ে কম টানাপোড়েনের সাক্ষী থাকেনি পশ্চিমবঙ্গ। (Group C-Group D Exams)

    আর তার পরই, বিধানসভা নির্বাচনের মুখে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষার সময়সূচি ঘোষণা করল SSC. জানানো হয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হবে। ১ মার্চ পরীক্ষা নেওয়া হবে গ্রুপ সি-র। লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। গ্রুপ ডি-র পরীক্ষা নেওয়া হবে ৪০ নম্বরের। আগামী ৮ মার্চ পরীক্ষা ববে গ্রুপ ডি-র। প্রায় ১৬ লক্ষ চাকরিপ্রার্থী ইতিমধ্যেই আবেদন করেছেন। তবে সবমিলিয়ে শূন্যপদের সংখ্যা ৮৫০০। 

    আদালতের নির্দেশেই গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চাকরি বাতিল হয়ে গিয়েছে। গোটা প্যানেলই বাতিল করা হয়। রাজ্য সরকারের তরফে তাঁদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এমতাবস্থায় ফের নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় SSC. তবে ২০১৬ সালে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল, এবার আবেদন জমা পড়েছে প্রায় ১৬ লক্ষ। 

    গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ২০১৬-র সকলের চাকরি বাতিল হয়েছে যেহেতু, তাঁদের বেতন ফেরানোর সিদ্ধান্ত হয় যেহেতু, তাঁদের ফেরার সুযোগ হয়নি যেহেতু, তাই নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত SSC-র। সেই মতো আজ নির্ঘণ্ট প্রকাশ করা হল।

    নিয়োগ দুর্নীতি মামলায় কলমের এক আঁচড়ে ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর, কম টানাপোড়েনের সাক্ষী থাকেনি পশ্চিমবঙ্গ। চাল আর কাঁকর কেন আলাদা করা গেল না, দুর্নীতিগ্রস্তদের জন্য কেন যোগ্যদের শাস্তি পোহাতে হবে, সেই প্রশ্ন তুলে রাস্তায় নামেন চাকরি হারারা। দীর্ঘ টানাপোড়েনের পর, সম্প্রতি ২০১৬ সালের দাগি হিসেবে চিহ্নিতদের তালিকা প্রকাশ করে SSC. গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শিক্ষা কর্মীদের ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৩৫১২।

    Click here to Read More
    Previous Article
    Job Opportunity: রাজ্য নির্বাচন কমিশনে চাকরির বিরাট সুযোগ, প্রকাশিত শূন্যপদের তালিকা! আবেদনের লাস্ট ডেট কবে? কীভাবে আবেদন করবেন?
    Next Article
    Pakistan News: পাক সেনা ঘাঁটিতে হামলা! বিএলএ-র আক্রমণে একাধিক পাকিস্তানি আর্মির মৃত্যু, যুদ্ধাবস্থা এই প্রদেশে!

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment