Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gambhir on Rinku: বিশ্বকাপের মাঝে পিতৃবিয়োগের পরের দিনই ভারতীয় দলে যোগ, রিঙ্কু সিংহকে নিয়ে কী বললেন গম্ভীর?

    1 week ago

    কলকাতা: সপ্তাহান্তে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় দল। সেই ম্যাচের ঠিক আগে টিম হাডেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সদ্যই আপলোড করা হয়েছে।

    ভারতীয় দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে আপলোড করা সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) টিম হাডেলে ওয়েস্ট ইন্ডিজ় বিরুদ্ধে ম্যাচের জন্য দলকে চাঙ্গা করতে বক্তব্য রাখতে দেখা যায়। কিন্তু ম্যাচ নিয়ে কোনওরকম বক্তব্য় রাখার আগে সর্বপ্রথম রিঙ্কু সিংহের (Rinku Singh) নাম উল্লেখ করেন গম্ভীর। বিশ্বকাপের মাঝেই দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২৭ নভেম্বর পরলোক গমন করেন রিঙ্কুর বাবা খচন্দ্র সিংহ। তবে বাবার শেষকৃত্য সম্পন্ন করেই পরের দিন আবার ভারতীয় দলে যোগ দিয়ে দেন রিঙ্কু।

    এই চরম শোকের মাঝেও দলের কথা ভেবে ফিরে আসায় সকলেই রিঙ্কুর মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ। গম্ভীরও তাঁর প্রশংসা করে বলেন, 'আমি শুরু করার আগে সর্বপ্রথম বলতে চাই, রিঙ্কু, এই মুহূর্তে এসে দলে যোগ জন্য দৃঢ় মানসিকতার প্রয়োজন। একটা কথা সবসময় মনে রেখ তুমি একা নও। গোটা দল এই কঠিন সময়ে তোমার পাশে রয়েছে। শক্ত থাক।'

    এরপরেই নক আউট স্টাইলের এক ম্যাচের কীরকম মানসিকতা এবং উদ্যম নিয়ে মাঠে নামতে হবে, সেই বিষয়ে নিজের বক্তব্য পেশ করেন গম্ভীর। 
    তাঁকে বলতে শোনা যায়, 'এই ম্যাচে চাপ থাকবেই। একটা বিষয়ে নিশ্চিত করতে হবে যে চাপে যেন আমরা গুটিয়ে না যাই। এই চাপটাকে সামনে থেকে গ্রহণ করি এবং চাপ মনে হল যেন আমরা ইতিবাচক পথই বেছে নিই।'

    পাশাপাশি কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে চাপের মধ্যেও দলের খেলোয়াড়দের নিজেদের খেলাটা উপভোগ করার পরামর্শও দেন গম্ভীর। 'এই খেলাটা উপভোগ কর। এই জন্য তো তোমরা এই খেলাটা খেল, সারাজীবন ঘরের মাঠে এমন এক ম্যাচ খেলার সুযোগেরই তো অপেক্ষায় ছিলে তোমরা। তাই আমরা যেন এই ম্যাচে চাপে নয় বরং উদ্যম নিয়ে মাঠে নামি, সেটা নিশ্চিত করতে হবে। পরবর্তী ৪০ ওভারে আমরা কখনও চাপে পড়লে যেন ইতিবাচক পথ বাছি, সেটা দেখতে হবে। সাহসিকতার সঙ্গে এই ম্যাচ খেল এবং উপভোগ কর। দেশের হয়ে খেলা এবং সর্বোপরি একে অপরের জন্য খেলাটা উপভোগ কর।'

     

    গম্ভীরের এই পেপটক কিন্তু কাজে দেয় বলতেই হবে। ওয়েস্ট ইন্ডিজ়কে টানটান ম্য়াচে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। এবার দেখার সেমিফাইনালে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারাতে পারে কি না।

    Click here to Read More
    Previous Article
    Mohammad Amir on Team India: ভাঙব তবু মুচকাব না! সেমিফাইনাল নিয়ে পূর্বাভাস ডাহা ফেল হওয়ার পর ফের ভারতকে নিয়ে বড় মন্তব্য আমিরের
    Next Article
    IND vs ENG: মায়ানগরীতে ভারত-ইংল্যান্ড মহারণ, সেমিফাইনাল ম্যাচপূর্বে ভারতকে সতর্ক করলেন স্যাম কারান

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment