Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর খতিয়ে দেখা হবে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন কোন ভাবনা সরকারের ?

    1 week ago

    Petrol Diesel Price : পশ্চিম এশিয়ার যুদ্ধ (US Iran War) বদলে দিয়েছে ভারতের জ্বালানি পরিস্থিতি। বেগতিক দেখে আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে ভারত সরকার। বাড়িয়ে দেওয়া হয়েছে রান্নার গ্য়াসের দাম (LPG Price)। এবার পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে নয়া ভাবনা সরকারের।

    কী নতুন চিন্তা করছে সরকার
    কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সাধারণ জনগণকে সুরাহা দিতে এবার ১৫ দিন অন্তর পেট্রোল-ডিজেলের দামের রিভিউ করা হবে। বিশ্বের জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দামে চরম অস্থিরতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ওঠা নামার ওপর ভিত্তি করে দেশের পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো বা কমানো হতে পারে। 

    কী কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
    এদিন মন্ত্রীদের বৈঠকের পর এই কথা বলেন CBIC-র বিবেক চতুর্বেদী। তিনি জানান, আগামী দিনে সরকার ১৫ দিন অন্তর রিভিউয়ের সিদ্দান্ত নিতে পারে। মূলত, সাধারণ জনগণ যাতে জ্বালানির দাম বৃদ্ধির জন্য সমস্যায় না পড়ে, সেই কারণেই এই ভাবনা। আসলে ক্রেতার পাশাপাশি তেল কোম্পানির আর্থিক অবস্থা, দেশের রাজস্ব ভাণ্ডারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।  

    কী কী বিষয়ের ওপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হবে
    সরকারি সূত্র বলা হয়েছে, প্রতি ১৫ দিন অন্তর এই পরিস্থিতি রিভিউয়ের পিছনে কতগুলি মানদণ্ড দেখা হবে। যার মধ্য়ে থাকবে আমদানি শুল্ক, দেশের জ্বালানি চাহিদা, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম। এই তিনের ওপর ভিত্তি করেই শুল্ক বাড়ানো বা কমানো ও খুচরো বিক্রেতাদের জন্য দাম কত হবে, সেই বিষয়টি নির্ধারিত হবে। 

    সাধারণকে স্বস্তি দিতে বড় ব্যবস্থা নিয়েছে সরকার
    ইতিমধ্যেই সাধারণ খুচরো ক্রেতাদের মধ্যে যাতে জ্বালানির দামের প্রভাব না পড়ে সেই দিকে নজর দিয়েছে সরকার। পেট্রোল-ডিজেলের ওপর কমিয়ে দেওয়া হয়েছে ১০ টাকা শুল্ক। এরফলে সরকারের রাজস্ব থেকে ক্ষতি হবে ৭০০০ কোটি টাকা।  সরকার সম্প্রতি পেট্রোলের ওপর আবগারি শুল্ক লিটার পিছু ১৩ টাকা কমিয়ে ৩ টাকা করেছে। পাশাপাশি ডিজিলের ওপর এই শুল্ক ১০ টাকা থেকে কমিয়ে শূল্য করা হয়েছে। সবথকে বড় বিষয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ টাকা প্রতি ব্যারেল হওয়ার পরও এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।    

    Click here to Read More
    Previous Article
    Energy Lockdown : জ্বালানি সঙ্কটে বেহাল দশা, পাকিস্তানে শুরু লকডাউন-ভারতে নয়
    Next Article
    Rupee Falls To Record Low: টাকার রেকর্ড পতন! ডলারের নিরিখে কত হল দাম?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment