Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Faridabad News: কোনও সাহায্য করেনি হাসপাতাল, স্ত্রী'র দেহ ভ্যানে করে নিয়ে ফিরতে বাধ্য হলেন স্বামী

    4 days ago

    Faridabad News: হাসপাতালে মৃত্যু হয়েছে রোগীর। মৃতদেহ নিয়ে বাড়িতে যাওয়ার জন্য কোনও সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল হাসপাতাল। শেষ পর্যন্ত ভ্যানে করে ১২ কিলোমিটার পথ পেরিয়ে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরেছেন মৃতের পরিবারের সদস্যরা। ফরিদাবাদে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। টিউবারকিউলোসিসে ভুগছিলেন ৩৫ বছরের এক মহিলা। বাদশা খান সিভিল হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনও যানবাহনের সুবিধা তাঁরা দিতে পারবেন না। শেষ পর্যন্ত মোটর চালিত একটি ভ্যানগাড়ি করে ওই মহিলার মৃতদেহ বাড়ি নিয়ে গিয়েছেন তাঁর পরিবারের লোকেরা। 

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই করুণ দৃশ্য। ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি ওই ভ্যান চালাচ্ছেন। পিছনে শোওয়ানো রয়েছে একটি মৃতদেহ। এক মহিলা, এক যুবক আর একটি বাচ্চা ছেলেকে বসতে দেখা গিয়েছে ভ্যানের মধ্যে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বাদশা খান সিভিল হাসপাতালে চিফ মেডিকেল অফিসার তদন্তের নির্দেশ দিয়েছে। হাসপাতালের ইমার্জেন্সি এবং ট্রমা বিভাগের পরিষেবায় কী ধরনের গাফলতি, ত্রুটি ছিল তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, মৃতের নাম অনুরাধা দেবী। প্রায় একমাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধের এই লড়াইয়ে থামতে হয়েছে তাঁকে। 

    মৃতার স্বামী ঝুনঝুন জানিয়েছেন, স্ত্রী'র চিকিৎসায় সর্বস্বান্ত হয়ে গিয়েছেন তিনি। একাধিক হাসপাতালে অনুরাধার চিকিৎসা করিয়েছেন তিনি। এমনকি দিল্লি এইমসেও চলেছে চিকিৎসা। আর খরচ জোগাতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন তিনি। বাদশা খান সিভিক হাসপাতালে স্ত্রী'র মৃত্যুর পর তাই হাসপাতালের কর্মীদের কাছে মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য চেয়েছিলেন তিনি। বলেছিলেন যদি একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা অন্তত করা যায়। কিন্তু সাফ না করে দেন হাসপাতালের কর্মীরা। শেষ পর্যন্ত ফরিদাবাদে সারুরপুরের গ্রামে ভ্যানে করেই স্ত্রী'র দেহ নিয়ে গিয়েছেন তিনি। ঝুনঝুন জানিয়েছেন, কোনও টাকা ছিল না তাঁর কাছে। কার্যত কপর্দকশূন্য হয়েই হাসপাতালের কর্মীদের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে বলা হয় কিছু ব্যবস্থা করা যাবে না। নিজের ব্যবস্থা যেন ঝুনঝুন নিজেই করে নেন। সেই চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু বেসরকারি ক্ষেত্রে ৫০০-৭০০ টাকা হয়েছিল তাঁর কাছে, যা দিতে অপারগ ছিলেন তিনি। আর উপায় না দেখে পরিবারের লোকজনের সহায়তায় একটি মোটরচালিত ভ্যানগাড়ির ব্যবস্থা করেছিলেন তিনি।  

    Click here to Read More
    Previous Article
    SIR Hearing: "স্ট্রোক হওয়ায় ছাড়তে হয়েছে চাকরি ..", এবার পক্ষাঘাতগ্রস্ত মহিলাকে শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ খাস কলকাতায় !
    Next Article
    Uttar Pradesh News: ৯ বছর প্রেমের পর বিয়ে, তার ২ মাসের মধ্যেই স্বামীকে খুন করলেন স্ত্রী ! সাহায্য করলেন মৃতের শ্বশুর-শাশুড়ি-শ্যালক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment