Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    East Midnapur News:ভগবানপুরে সাধুদের "বেধড়ক মার" ! বিস্ফোরক অভিযোগ "তৃণমূলের ৩ মদ্যপ"-র বিরুদ্ধে, আক্রান্তদের দেখতে হাসপাতালে শুভেন্দু

    3 days ago

    ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে, জয় শ্রী রাম বলায় সাধুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছেন শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের দাবি, তাদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত সাধুদের দেখতে আজ হাসপাতালে যান বিরোধী দলনেতা। 

    [yt]https://youtu.be/anfCO33ndGA?si=PZ-dOj-F_lYx3MXl[/yt]

    আরও পড়ুন, "বাজেট" নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অমিত মিত্রের !

    ভগবানপুরে, সাধুদের ওপর হামলার অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। রবিবার সন্ধেয় আক্রান্তদের দেখতে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। অশান্তির ঘটনা ঘটে, শনিবার।পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গুরুগ্রামে একটি অনুষ্ঠান ছিল। সেখানে, উপস্থিত ছিলেন সাধু-সন্তদের একটি দল। অভিযোগ, জয় শ্রী রাম বলায়, তাঁদের ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক।  স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা আক্রান্ত সাধুদের উদ্ধার করে চণ্ডীপুর প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে ভর্তি করে। এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, জয় শ্রীরাম বলা যাবে না। এক সাধু বলেছিলেন। জয় শ্রী রাম তো হিন্দুদের স্লোগান। একজন ওখানে সাধু, গেরুয়া বসন পরা একজন সাধু, তিনি জয় শ্রীরাম বলেছেন। তৃণমূলের ৩ জন মদ্য়প জেহাদি, তাঁকে আক্রমণ করেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
     
    কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি  পীযুষ পন্ডা বলেন, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলে সাধু মহারাজদের এনে রাজনীতি করার চেষ্টা করেছেন। কোনও একটা সমস্য়াকে কেন্দ্র করে, নিজেদের মধ্য়ে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে, এই ধরনের ঘটনা ঘটে। এতে তৃণমূল কংগ্রেস কোনওভাবে জড়িত নয়। সাধুদের ওপর হামলার ঘটনায়, বিজেপি ভগবানপুর থানায় অভিযোগ জানায়। হামলায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। পূর্ব মেদিনীপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, প্রোগ্রাম শেষ হওয়ার পর, ২ জন সাধু বা সন্তের ওপরে জগন্নাথ মাইতি বলে একজন ব্য়ক্তি এবং তার ২-৩ জন সঙ্গী তাদের বিরুদ্ধে এই সাধুদের ওপর হেনস্থা করে এবং আক্রমণের অভিযোগ আমাদের কাছে আসে। সেই অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট করি এবং খুব দ্রুত প্রাথমিক অভিযুক্ত জগন্নাথ মাইতিকে গ্রেফতার করি। সাধুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে, রবিবার ভগবানপুর থানার সামনে স্থানীয় বিধায়ক, রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। 

    Click here to Read More
    Previous Article
    Kolkata News: "রাতে ডেকে নিয়ে যায় বন্ধুরা...", খাস কলকাতার তপসিয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু !
    Next Article
    Kolkata News: ভর সন্ধ্যায় গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব, গুলি-বোমা ! ধারাল অস্ত্র নিয়ে হামলা

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment