Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    East Midnapore News: ১৪ জন পড়ুয়াদের নিয়ে আসছিল পুলকার, আচমকাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মর্মান্তিক দুর্ঘটনা !

    1 day ago

    পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পুলকার দুর্ঘটনা। স্থানীয়সূত্রে খবর, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আসার পথে পুকুরে পড়ে যায় পুলকার। ১৪ জন ছিল ওই পুলকারে। 

    [yt]https://youtu.be/ekDS9ByJJqM?si=uY8u1zLwaxTYeoAF[/yt]

    আরও পড়ুন, কাদের আসার "চান্স আছে" ? 'বাবরি যাত্রা' থেকে বড় বার্তা হুমায়ুনের

    স্থানীয়সূত্রে খবর, এদিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ পড়ুয়া নিয়ে আসছিল পুলকার।আসার পথে আচমকাই পুকুরে পড়ে যায় ওই গাড়িটি।এদিকে ওই গাড়িতে ১৪ জন পড়ুয়া ছিল। যদিও শেষ অবধি পাওয়া খবরে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন পড়ুয়াদের। সম্প্রতি হাওড়ায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জন পড়ুয়ার। প্রত্যেকেরই বয়স ছিল ৭ থেকে ১১-র মধ্যে। পুলকারের চালককে গ্রেফতার করেছিল পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেসময় ২ খুদে পড়ুয়া। শুরুর আগেই সব শেষ হযে গিয়েছিল এক লহমায়। স্কুল থেকে ফেরার পথে স্কুলের গাড়িই কেড়ে নিয়েছিল প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ৩ খুদে পড়ুয়ার।  দুপুর সাড়ে তিনটে নাগাদ,হাওড়ার মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল একটি পুল কার। উলুবেড়িয়ায় বহিরা এলাকা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে গিয়েছিল পুলকারটি। সেই সময় পুলকারে ছিল ৫ জন পড়ুয়া। বাচ্চাদের উদ্ধার করতে পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রা। কিন্তু ৫ জনের মধ্যে মাত্র ২ জন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়। 
     
    ৭ বছরের ইশিকা মণ্ডল, ১১ বছরের সৌমিক দাস, ও ৯ বছরের পড়ুয়া অরিন দে-কে বাঁচানো যায়নি। অভিভাবক মন্দিরা মণ্ডল বলেছিলেন, পুজোর সময় চালকের হার্ট অপারেশন হয়েছিল। এরপর গাড়ি চালাত। অসুস্থতার জন্য হল কিনা জানি না। দুর্ঘটনার জন্য় খারাপ রাস্তাকেও দায়ী করেছিলেন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ সুপার ও বিডিও। আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন পূর্তমন্ত্রী পুলক রায়। সন্ধেয় পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে তোলার জন্য নিয়ে আসা হয়েছিল ক্রেন। আপাতত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন  দুর্ঘটনাগ্রস্ত পুলকার থেকে উদ্ধার হয়েছিল ২ পড়ুয়া। 

    পুলিশের হাজার সচেনতারমূলক বার্তা ছড়ানোর পরেও, চলতি বছরের একের পর এক দুর্ঘটনা। কিছু মাস আগে দিঘায় জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার মুখে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দুর্ঘটনার কবলে পড়েছিল প্রাইভেট কার। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁতনের সোনাকনিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গিয়েছিল প্রাইভেট কার। জানা গিয়েছিল, পুরুলিয়া থেকে ১৩ জন যাত্রী নিয়ে প্রাইভেট কারটি দিঘা জগন্নাথ দেবের দর্শনের জন্য যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নিচে তিন পাল্টি খেয়ে উল্টে যায়। ঘটনায় পাঁচজন জখম হয়েছিলেন। 

    Click here to Read More
    Previous Article
    Vande Mataram : 'রবীন্দ্রনাথকে RSS কোনওদিনই পছন্দ করেনি', বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক ব্রাত্য, বললেন, ' বঙ্কিমচন্দ্রকে...'
    Next Article
    Humayun Kabir: কাদের আসার "চান্স আছে" ? 'বাবরি যাত্রা' থেকে বড় বার্তা হুমায়ুনের

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment