Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    দর্শকশূন্য যুবভারতীতে করতে হবে ওড়িশা ম্যাচ, ফেডারেশনের ‘অন্যায্য শাস্তি’র তীব্র প্রতিবাদ মোহনবাগানের

    3 days ago

    যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে দর্শকদের 'নিয়মবিরুদ্ধ আচরণে'র অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। আর্থিক জরিমানা মেনে নিলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেনি এআইএফএফ।

    মোহনবাগানের বিরুদ্ধে বড় পদক্ষেপ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। ৬ মার্চ, ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে এআইএফএফ। এর আগে যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে দর্শকদের ‘নিয়মবিরুদ্ধ আচরণে’র অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে মোহনবাগান আবেদন করলেও তা গ্রাহ্য হয়নি।

    টানা তিন ম্যাচে টানা জয় এবং ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। চেন্নাইয়িনকে ২-০ গোলে হারানোর পর মহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছেন রবসন রবিনহোরা। পরের ম্যাচ যুবভারতীতেই ওড়িশা এফসি’র বিরুদ্ধে। কিন্তু কোচ সের্জিও লোবেরার পুরনো দলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানের বিরুদ্ধে পদক্ষেপ নিল এআইএফএফ।

    গত ২৩ ফেব্রুয়ারি কেরালার বিরুদ্ধে ম্যাচে দর্শকদের ‘নিয়মবিরুদ্ধ আচরণে’র অভিযোগে আসন্ন ওড়িশা এফসি ম্যাচটি ‘রুদ্ধদ্বার’ করার নির্দেশ দিয়েছে এআইএফএফ। মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে, ‘ক্লাব আর্থিক জরিমানার বিষয়টি মেনে নিয়েছে। তবু ৬ মার্চ ওড়িশা এফসি’র ম্যাচটি বন্ধ স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে আমরা খুবই হতাশ। আমাদের ক্লাবের যাঁরা হৃৎস্পন্দন, সেই হাজার হাজার আবেগি সমর্থকের জন্য এটা অন্যায্য শাস্তি। সমর্থকদের স্বার্থে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেও তা গৃহীত হয়নি। ফুটবল দর্শকদের জন্য। তাঁদের এর থেকে ভালো কিছু প্রাপ্য।’

    জানা গিয়েছে, কেরালার বিরুদ্ধে স্টেডিয়ামে আতশবাজি ফাটানো হয়েছিল। মনে করা হচ্ছে তার জন্যই এই সিদ্ধান্ত। এর আগে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের তরফ থেকেও সমর্থকদের উদ্দেশে স্টেডিয়ামে আতশবাজি না ফাটানোর আবেদন করা হয়েছিল। তবে এবার লিগ শুরু হয়েছে দেরিতে। খুব বেশি ম্যাচও নেই। সেখানে দর্শকশূন্য স্টেডিয়ামে করলে ক্লাবকে আর্থিক ক্ষতিও সামলাতে হবে।

    Click here to Read More
    Previous Article
    ১৫ বছরের বাণিজ্যিক স্বত্বের টেন্ডার আহ্বান ফেডারেশনের, কোন পথে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ?
    Next Article
    ‘টাকা দিয়ে কী হবে?’ পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ জরিমানাকে ‘নিচু মানসিকতা’ খোঁচা আফ্রিদির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment