Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Drishyam 3: 'দৃশ্যম ৩'-তে অক্ষয় খান্নার ছেড়ে যাওয়া চরিত্রে প্রকাশ রাজ? সত্যিটা কী?

    18 hours ago

    কলকাতা: এর আগেই এই খবরে সিলমোহর পড়েছে যে, 'দৃশ্যম ৩' (Drishyam 3) থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা অক্ষয় খান্না (Akshay Khanna)। শোনা গিয়েছে, 'ধুরন্ধর' (Dhuarandhar)-এর সাফল্যের পরে নাকি দাবিদাওয়া বেড়েছে অক্ষয়ের। নির্মাতাদের সঙ্গে তাঁর মতের মিল হচ্ছে না, সেই কারণেই সরে দাঁড়িয়েছেন অক্ষয়। আর এবার খবর প্রকাশ্যে এল, 'দৃশ্যম ৩'-তে অভিনয় করছেন, প্রকাশ রাজ (Prakash Raj)। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেতা নিজেই। জানিয়েছেন, তিনি 'দৃশ্যম ৩'-এর শ্যুটিং শুরু করেছেন। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই জল্পনা, তবে কি অক্ষয় খান্নার ছেড়ে যাওয়া চরিত্রেই দেখা যাবে প্রকাশ রাজকে। 

    সোশ্যাল মিডিয়ায় আজ প্রকাশ রাজ লিখেছেন, 'দুর্দান্ত ফ্রাঞ্জাইজি 'দৃশ্যম ৩'-র জন্য অভিনয় শুরু করলাম, হিন্দিতে। একটা দুর্দান্ত টিম আর উপভোগ করবার মতো একটা চরিত্র। আশা করি, দর্শকদের এটা ভীষণ ভাল লাগবে। আর হ্যাঁ, আমি অন্য কাউকে সরিয়ে তার জায়গায় অভিনয় করছি না।' অর্থাৎ প্রকাশ রাজ নাম না করে স্পষ্ট করে দিয়েছেন, তিনি অক্ষয় খান্নাকে সরিয়ে মোটেই অভিনয় করছেন না। তবে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, সেই উত্তর পাওয়ার জন্য অনুরাগীদের এখনও দীর্ঘ অপেক্ষা করতে হবে। 

     

    কিন্তু কেন 'দৃশ্যম ৩' ছেড়েছিলেন অক্ষয় খান্না? সূত্রের খবর, দৃশ্যম থ্রি-তে তাঁর পারিশ্রমিক বাড়ানোর জন্য অনেকদিন ধরে দর কষাকষি চলেছিল। শেষ পর্যন্ত অক্ষয়ের দাবি মেনে নিয়েই তাঁর সঙ্গে চুক্তি সাক্ষরিত হয়। এরপর অক্ষয় খন্না নাকি দাবি করেন, তিনি মাথায় উইগ বা পরচুলা পরে অভিনয় করবেন 'দৃশ্যম থ্রি' -তে। কিন্তু তাঁর এই দাবি মেনে নিতে পারেননি ছবিটির পরিচালক অভিষেক পাঠক। কারণ এর আগে 'দৃশ্যম পার্ট টু'-তে অক্ষয় খন্না অভিনীত আইজি তরুণ অহল্বাতের চরিত্রটিকে যে লুকে দেখা গিয়েছে, সেই লুক বদলে ফেলা সম্ভব নয়। তাহলে সিক্যুয়েলের কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে। অভিষেকের কথায়, প্রথমে অক্ষয় খন্না রাজি হলেও পরে নাকি তিনি আবার উইগ পরে অভিনয়ের জেদ ধরে বসেন। বিষয়টি নিয়ে মীমাংসার আগেই তিনি জানিয়ে দেন, দৃশ্যম থ্রি-তে তিনি আর অভিনয় করতে চান না। 

    Click here to Read More
    Previous Article
    Sonu Sood: করোনাকালে ত্রাতা, সোনু সুদের মোট সম্পত্তির পরিমাণ কত? শিক্ষাগত যোগ্যতাই বা কতদূর?
    Next Article
    Govinda: 'এত নায়িকার সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না...', বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment