Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Donald Trump : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহেই চিন সফরের সম্ভাবনা ট্রাম্পের, হরমুজ প্রণালী নিয়ে কী বলল জিনপিং-প্রশাসন ?

    3 days ago

    বেজিং : পশ্চিম এশিয়ায় সংঘর্ষ অব্যাহত। হরমুজ প্রণালীর ব্যবহার নিয়ে ইরান কড়া অবস্থান নিলেও, ছাড় দিয়েছে চিন ও রাশিয়াকে। এই আবহে এবার চিন সফর করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের সঙ্গে হরমুজ প্রণালী বন্ধের কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিল চিন। সফরের তারিখ নিয়ে উভয়পক্ষ আলোচনা করছে বলে জানিয়ে দিয়েছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কার্যালয়। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়েছে, কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন নিয়ে আমেরিকার ব্যাখ্যা আমরা দেখেছি। আমেরিকা স্পষ্ট করে দিয়েছে, এই রিপোর্টগুলি সম্পূর্ণ মিথ্যা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চিন সফরের সঙ্গে হরমুজ প্রণালী ইস্যুর কোনও সম্পর্ক নেই। উভয়পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের চিন সফর নিয়ে আলোচনা করছে।

     

    চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এক্স হ্যান্ডেলে লেখেন, "চিন জরুরি ভিত্তিতে ইরান, জর্ডন, লেবানন ও ইরানে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েচে। শান্তি ফিরিয়ে আনা এবং যুদ্ধ থামানোর ক্রমাগত চেষ্টা চিন করে যাবে। এবং ওই এলাকায় শান্তি ও স্থিতাবস্থা পুনরুদ্ধারে যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে যাতে মানবিক সংকট এড়ানো যায়।" ট্রাম্প সোমবার বলেছিলেন যে, যুদ্ধের কারণে তিনি মাসের শেষে বেইজিং সফর স্থগিত করার অনুরোধ করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এর ঠিক একদিন আগে তিনি হুমকি দিয়েছিলেন যে, হরমুজ প্রণালীতে ইরানের কার্যত অবরোধ—যা তেলের বাজারকে সংকুচিত করছে—তা শেষ করার জন্য চিন যদি যুদ্ধজাহাজ না পাঠায়, তবে তিনি বৈঠক বিলম্বিত করবেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, "আমি চাই, কিন্তু যুদ্ধ চলায় আমি এখানে থাকতে চাই। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের সম্পর্কটা খুব ভাল।"

    ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘর্ষে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    US-Iran War: যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন মোজতবা খামেনেই, জানালেন, এখনও সময় হয়নি
    Next Article
    US-Iran War: ‘চাপ সৃষ্টি করে ইরানের সঙ্গে যুদ্ধে বাধ্য করেছে ইজ়রায়েল’, ‘বিবেকের ডাকে সাড়া দিয়ে’ পদত্যাগ করলেন ট্রাম্পের শীর্ষ আধিকারিক

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment