Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Dipika Kakkad: অস্ত্রোপচার হয়ে গিয়েছে, রয়েছে যন্ত্রণা! কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

    2 days ago

    কলকাতা: ক্যানসারের সঙ্গে লড়াই করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি, তবে তার মধ্যেই ফের সমস্যা। শরীরে ফের টিউমারের উপস্থিতি ধরা পড়েছে অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)! ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। এর আগে তাঁর লিভারে ক্যানসার ধরা পড়েছিল, এরপরে তাঁর অস্ত্রোপচার করাতে হয়েছে। এখন দীপিকার ওরাল কেমোথেরাপি চলছে। দীপিকা সুস্থ হচ্ছিলেন, কিন্তু এরপরেই তাঁর শরীরে সিস্ট ধরা পড়েছে। এই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ফের। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। কেমন আছেন তিনি? জানিয়েছেন তাঁর স্বামী সোয়েব ইব্রাহিম।

    সোশ্যাল মিডিয়ায় সোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দিপীকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় অভিনেত্রী ভাল আছেন, তবে তাঁর যন্ত্রণা রয়েছে। তবে অনুরাগীদের চিন্তা করতে বারণ করেছেন সোয়েব ইব্রাহিম। তিনি প্রত্যাশা করছেন, খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন দীপিকা। অনুরাগীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন দীপিকার জন্য প্রার্থনা করার জন্য। দীপিকার জন্য তাঁর পুরো পরিবার চিন্তিত এবং তাঁর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন। তাঁর ননদ সাবাও দীপিকার জন্য প্রার্থনা করেছেন। 

    দীর্ঘদিন ধরেই অসুস্থ দিপীকা। তাঁকে নিয়মিত পর্দায় না দেখে গেলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি। নিয়মিত তিনি ও তাঁর স্বামী ভ্লগ করেন। আর এই ভ্লগের মাধ্যমেই দীপিকা জানিয়েছিলেন, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এরপরে চিকিৎসার যাবতীয় খুঁটিনাটি ও তিনি জানাতেন এই ভ্লগের মাধ্যমেই। এরপরে, দীপিকা হাসপাতালে ভর্তি হলেও, অভিনেত্রী কেমন রয়েছেন সেই সমস্ত খবর ভ্লগের মাধ্য়মেই দিতেই সোয়েব। আর এবারেও দীপিকার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন সোয়েব।

    ব্যক্তিগত জীবনে, দীপিকা কক্কর সোয়েব ইব্রাহিমকে বিয়ে করার পরে ধর্ম পরিবর্তন করেছেন। তাঁদের একমাত্র ছেলে ও রয়েছে, রুহান। দীপিকা যখন অসুস্থ ছিলেন, সেই সময়ে রুহানকে নিয়ে সবসময়েই চিন্তা হত অভিনেত্রীর। বিবাহিত জীবনে খুশি দীপিকা আর সোয়েব, তবে বিয়ের পরে অভিনয় থেকে বিরতি নিয়েছেন দীপিকা। তাঁকে দেখা যায়নি দীর্ঘদিন ধরেই। তবে সেলিব্রিটি মাস্টারশেফ শো-তে মাঝে বেশ কিছুদিন অংশ নিয়েছিলেন দীপিকা। তবে এর মধ্যেই কাঁধের সমস্যার জন্য শো ছেড়ে দিতে হয় তাঁকে।

    অভিনেত্রীর সুস্থ হয়ে যাওয়ার পরে ফের কাজে ফিরবেন, এই প্রত্যাশাতেই রয়েছেন যাবতীয় অনুরাগীরা। প্রত্যেকেই প্রত্যাশা করছেন, দীপিকা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

    Click here to Read More
    Previous Article
    Ranveer Singh: ভাল সম্পর্ক বজায় রাখতে কিছু টাকা 'ডন ৩' ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে দিতে চান রণবীর, কী করবেন ফারহান?
    Next Article
    Patanjali Ayurveda : ব্যথার আসল কারণ খুঁজে বের করেছে পতঞ্জলির আয়ুর্বেদ, Peedanil Gold দেবে উপশম

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment