Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Diarrhea Symptoms: শুধু জলই নয়, এই কারণগুলি থেকেও হতে পারে ডায়রিয়া! জেনে নিন

    1 day ago

    অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলাম (Srikakulam) জেলায় আচমকা ডায়রিয়ার প্রাদুর্ভাবের (Diarrhea Outbreak) খবর সামনে এসেছে যা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে ৭৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। আচমকা ডায়রিয়ার প্রকোপ জনসাধারণের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।  
     
    ডায়রিয়ার উপসর্গ: 

    ডায়রিয়ার প্রধান উপসর্গগুলির মধ্যে প্রধান ঘনঘন জ্বর, পেট খারাপ, বমি। এছাড়াও যে উপসর্গগুলি দেখা দিতে পারে -  

    • পেটে অসহ্য ব্যথা
    • পেট ফুলে যাওয়া  
    • বমি বমি ভব
    • মলে রক্তক্ষরণ
    • মলে শ্লেষ্মা

    কখন চিকিৎসকের কাছে যাবেন?  

    যদি বয়স ১৮ বছরের বেশি হয় সেক্ষেত্রে যে উপসর্গগুলি দেখে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন, সেগুলি হল: 

    • দু-তিন দিন কেটে গেলেও যদি সমস্যার সমাধান না হয়
    • যদি পেটে অত্যন্ত বেশি ব্যথা অনুভব করেন
    • যদি মলদ্বারে ব্যথা অনুভব করেন
    • মলের সঙ্গে যদি রক্তক্ষরণ হয়
    • মলের রং যদি কালো হয়
    • যদি ডিহাইড্রেশন হয়  
    • যদি ১০১ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) এর বেশি জ্বর থাকে  

    ডায়রিয়ার মূল কারণ: 

    বিভিন্ন ভাইরাসের কারণে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। এই ভাইরাসগুলির মধ্যে অন্যতম নরওয়াক ভাইরাস, যা বর্তমানে নোরোভাইরাস নামে পরিচিত। এছাড়াও রয়েছে অ্যাডেনোভাইরাস, এন্টারিক, অ্যাস্ট্রোভাইরাস ইত্যাদি। 

    অনেক সময় বিভিন্ন ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক থেকে ডায়রিয়া হতে পারে। অ্যান্টিবায়োটিক মূলত রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। এগুলি কখনও কখনও শরীরের প্রয়োজনীয় ব্যাকটেরিয়াও নষ্ট করে দেয়। ফলে অন্ত্রের ব্যাকটেরিয়ার প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হয়। যার জেরে ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 

    যাদের ফ্রুকটোজে সমস্যা তাদের ক্ষেত্রে এটি ডায়রিয়ার মতো রোগের সৃষ্টি করতে পারে। অনেক সময় ফ্রুকটোজ বিভিন্ন পানীয়তে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।   

    যাদের ল্যাকটোজ হজমে সমস্যা রয়েছে, তারা দুধ এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্য খেলে ডায়রিয়া হতে পারে। ল্যাকটোজ হল দুধ এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্যে উপস্থিত একটি উপাদান। 

    সরবিটল, ম্যানিটল ও এরিথ্রিটল হল চিনির অ্যালকোহল। বিভিন্ন খাদ্যপণ্যে এর ব্যবহার লক্ষ্য করা যায়। কৃত্রিম মিষ্টি হিসাবে ব্যবহৃত অশোষণযোগ্য চিনি খেলেও কিন্তু ডায়রিয়া হতে পারে।  

    এছাড়াও বিভিন্ন হজমজনিত সমস্যার কারণে ডায়রিয়া হতে পারে। যেমন আইবিএস, মাইক্রোস্কোপিক কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি বিভিন্ন কারণে শরীরে বাসা বাঁধতে পারে ডায়রিয়া।

    Click here to Read More
    Previous Article
    Fake Eggs Viral Video: কুসুমের পরিবর্তে বেরিয়ে এল প্লাস্টিক? নকল ডিম বিক্রি হচ্ছে বাজারে? ভিডিও দেখালেন তরুণী
    Next Article
    Cardamom Health benefits: শুধু ভাল মশলা নয়, এলাচের রয়েছে আরও অনেক গুণ, শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখে কীভাবে?

    Related লাইফস্টাইল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment