Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ধোনি বলে রেহাই নেই, আইপিএলের আগে ট্রাফিক আইন ভেঙে জরিমানার মুখে মাহি

    4 days ago

    সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। এবার কি অপরাধ করলেন তিনি?

    সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। দিন কয়েক আগেই মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এবার ফের জরিমানার মুখে তিনি। তবে এক্ষেত্রে অপরাধ একেবারে নগণ্য। শাস্তিও নামমাত্র। তাও মাহির সেই শাস্তির কথা প্রকাশ্যে আসতেই উথালপাথাল ইন্টারনেট।

    এমনিতে মহেন্দ্র সিং ধোনি শান্ত স্বভাবের মানুষ। তবে গতির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তাঁর। ধোনির বাইক প্রীতিও নতুন কিছু নয়। তাঁর করা ওই ‘অপরাধ’টিও অতিরিক্ত গতি নিয়েই। জানা গিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে একটি চালান ইস্যু করেছে রাঁচি পুলিশ। তাঁর ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

    ওই চালান অনুযায়ী, ৩ মার্চ অর্থাৎ আজই ট্রাফিক আইন ভেঙে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়েছেন তিনি। ধোনির বাড়ির সামনেই তাঁর নামে রেজিস্টার্ড গাড়িটি অতিরিক্ত বেশি গতিতে চলেছে। যার জেরে ওই চালান ইস্যু করা হয়েছে। যদিও মাহি ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। ফলে ওই গাড়িতে তিনি ছিলেন কিনা তা স্পষ্ট নয়। যদিও নেটিজেনদের দাবি, মঙ্গলবার ধোনিকে রাঁচিতে দেখা গিয়েছে মা তারা চিকেন শপ নামের বিখ্যাত একটি দোকান থেকে চিকেন কিনতে। তারপর সেই চিকেন নিয়েই সম্ভবত দ্রুতগতিতে বাড়ি ফিরছিলেন তিনি। সবটাই ধারণা। এ নিয়ে মজার মিমও ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়।

    অবশ্য দিন কয়েক আগে ধোনি যে আইনি সমস্যায় পড়েছেন সেটা বেশ গুরুতর। একটি মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। ২০১৩ সালের একটি মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। একমাসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে।

    Click here to Read More
    Previous Article
    ‘ওয়াংখেড়েকে চুপ করাব’, সেমি-যুদ্ধের আগে কামিন্সের মতো ভারতকে হুঙ্কার ইংরেজ তারকার
    Next Article
    ক্লাবকর্তাদের চাপে পিছু হটল ফেডারেশন, মোহনবাগান-ওড়িশা ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment