Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ধারাভাষ্যেও অশ্বিনকে নিয়ে হিংসায় জ্বলছেন? ক্ষুব্ধ ভাজ্জির জবাব, ‘কুকুরের পেটে ঘি সহ্য হয় না!’

    1 week ago

    রবিচন্দ্রন অশ্বিনকে হিংসা করেন হরভজন সিং? অবসরের পরও কি দুই স্পিনারের মধ্যে রেশারেশি চলছে? এমনকী আইপিএলের ধারাভাষ্যেও এবার ঝামেলায় জড়াবেন দুই প্রাক্তন তারকা?

    রবিচন্দ্রন অশ্বিনকে হিংসা করেন হরভজন সিং? অবসরের পরও কি দুই স্পিনারের মধ্যে রেশারেশি চলছে? এমনকী আইপিএলের ধারাভাষ্যেও এবার ঝামেলায় জড়াবেন দুই প্রাক্তন তারকা? আইপিএল শুরু হতেই শুরু বিতর্ক। আর তাতে কড়া জবাব দিলেন হরভজন। সোশাল মিডিয়ায় তিনি লিখেই ফেললেন, ‘কুকুরের পেটে ঘি সহ্য হয় না!’

    আইপিএলের হিন্দি ধারাভাষ্য নিয়ে অভিযোগ বহুদিনের। হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, আকাশ চোপড়া প্রমুখ প্রাক্তন ক্রিকেটারের ধারাভাষ্যে অনেকেই অসন্তুষ্ট। তবে এবার রবিচন্দ্রন অশ্বিন ধারাভাষ্যের তালিকায় যুক্ত হয়েছেন। তাঁর ধারাভাষ্যের প্রশংসাও করছেন অনেকে। সেই নিয়ে নেটিজেনরা খোঁচা দিতেই ফুঁসে উঠলেন ভাজ্জি।

    এক্স হ্যান্ডেলে জনৈক নেটিজেন প্রথমে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের প্রশংসা করেন। ‘হোমি’ নামের ওই হ্যান্ডেল থেকে বিশপ সম্পর্কে লেখা হয়, ‘ক্যারিবিয়ান হয়েও ইনি ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে তিনজনের থেকে ভালো জানেন।’ এই তিনজন কে? ওই ব্যক্তি ছবি দিয়েছেন শেহওয়াগ, নভজ্যোৎ সিং সান্ধু ও হরভজনের। তাতেই বেজায় চটেছেন ‘মি. টার্বুনেটর’। ওই পোস্টের উত্তরে লেখেন, ‘হাতি চলে বাজার, কুত্তে ভঁকে হাজার।’ যার অর্থ, বড় কাজ করলে অনেকেই অনেক কথা বলবে।

    হরভজনের জবাবের পরও ওই ব্যক্তি থামেননি। তিনি ফের পোস্ট করেন, ‘অশ্বিনকে হিংসা করে কেরিয়ার নষ্ট হয়েছে। এবার ধারাভাষ্যে মন না দিলে সেই কেরিয়ারও নষ্ট হবে।’ তার জবাবে হরভজন লেখেন, ‘কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তোর মতো বেয়াদবের মোক্ষম জবাবও হজম হয় না। ভাগ এখান থেকে।’ তবে এর আগে ‘হিংসুক’ মন্তব্য নিয়ে হরজন নিজেই বলেছিলেন, তিনি ওরকম মানুষ নন।

    Click here to Read More
    Previous Article
    হকি ডার্বিতেও ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিল মোহনবাগান, কী বলছেন জোড়া গোলের নায়ক ববি সিং?
    Next Article
    মরক্কোর হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! কেড়ে নেওয়া ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment