Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Budget 2026 : কমবে ক্যান্সার ও বিরল রোগের ওষুধের দাম, উত্তর ভারতে তৈরি হবে 'নিমহ্যান্স-২'

    1 day ago

    Health Budget 2026 : স্বাস্থ্য খাতে নতুন উদ্য়োগ, দেশবাসীকে এষুধের দামে স্বস্তি দিল মোদি সরকার। তবে সব ওষুধের দাম কমছে না, ক্যান্সার বা বিরল রোগের ওষুধের ওপর আমদানি শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে সরকার। রবিবার সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। 

    এ ছাড়াও আরও কী কী সুবিধা
    এবারের বাজেটে স্বাস্থ্য পরিষেবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের (দিব্যাঙ্গজন) জন্য একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। বিশেষ করে ক্যানসার আক্রান্ত ও বিরল রোগে ভোগা রোগীদের চিকিৎসার খরচ কমাতে বড়সড় স্বস্তি দিয়েছে কেন্দ্র।

    ১ সস্তা হবে ক্যানসারের ওষুধ
    অর্থমন্ত্রী ঘোষণা করেছেন , ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত ১৭টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক (Customs Duty) সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। এখানেই শেষ নয়,৭টি বিরল রোগের ওষুধের ক্ষেত্রেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা ওষুধ ও বিশেষ পুষ্টিকর খাবারের ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে। এর ফলে ক্যান্সার ও জটিল রোগের চিকিৎসার আকাশছোঁয়া খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

    ২ উত্তর ভারতে তৈরি হবে ‘নিমহ্যান্স-২’
    মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও গুরুত্ব দিতে বেঙ্গালুরুর বিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিমহ্যান্স-এর (NIMHANS) দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হবে উত্তর ভারতে। বর্তমানে নিমহ্যান্স কেবল বেঙ্গালুরুতেই সীমাবদ্ধ। উত্তর ভারতে মানসিক চিকিৎসার পরিকাঠামোর অভাব মেটাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, ঝাড়খণ্ডের রাঁচি ও অসমের তেজপুর মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও আরও উন্নত ও আধুনিক করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

    ৩ জেলা হাসপাতালের আধুনিকীকরণ
    গ্রামীণ এলাকায় জরুরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে জেলা হাসপাতালগুলোর ক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। সেখানে নতুন এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হবে, যা দুর্ঘটনা বা জরুরি অবস্থায় রোগীদের দ্রুত চিকিৎসা পেতে সাহায্য করবে।

    ৪ দিব্যাঙ্গজনদের জন্য নতুন প্রকল্প
    বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের স্বনির্ভর করতে দুটি নতুন প্রকল্পের কথা জানানো হয়েছে:

    দিব্যাঙ্গজন কৌশল যোজনা: এই প্রকল্পের অধীনে আইটি (IT), আতিথেয়তা (Hospitality)-র মতো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

    দিব্যাঙ্গ সাহারা যোজনা: এর মাধ্যমে কৃত্রিম অঙ্গ ও সহায়ক সরঞ্জামের (Assistive Devices) উৎপাদন বাড়ানো হবে এবং তা আরও সহজলভ্য করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।

     সরকারের এই পদক্ষেপগুলি মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ওপর থেকে চিকিৎসার আর্থিক বোঝা কমাতে সাহায্য করবে। বিশেষ করে ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই বাজেট একটি নতুন দিশা দেখাবে।

    Click here to Read More
    Previous Article
    Budget 2026 : 'চোখ রাঙালে বিপদ বাড়বে' , বাজেটে প্রতিরক্ষা খাতে বড় ঘোষণা, বরাদ্দ বেড়ে ৭.৮ লক্ষ কোটি টাকা
    Next Article
    Budget 2026 : ওষুধের দাম, চিকিৎসার খরচ কমবে ? স্বাস্থ্য খাতে কি কোনও বড় চমক দেখাবেন অর্থমন্ত্রী ?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment