Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Budget 2026 : এবার বাজেটে কোন কোন জিনিসের কমতে পারে দাম? অনেকেই আনন্দে লাফাবেন

    20 hours ago

    টানা নবম বার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ । সকাল ১১টায় লোকসভায় বাজেট ভাষণ পড়বেন নির্মলা সীতারমণ । বাজেট পেশে সাধারণ মানুষের মূল নজর থাকে, জিনিসপত্রের দাম বাড়াকমার দিকে। বিশেষত কোন জিনিসের দাম কমবে, কোন জিনিসের দাম বাড়বে, তা খুবই দরকারি বিষয়। বিশেষজ্ঞদের মতে কোন কোন জিনিসের দাম কমতে পারে এবার বাজেট পেশের পর, চলুন দেখে নেওয়া যাক। 

    বাজেটে সরকার "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগকে শক্তিশালী করার উপর জোর দেবে বলে খবর। দেশের জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে আসছে মোদি সরকার। সেই কথা মাথায় রেখেই বাজেট তৈরি করবে সরকার, আশা করছে বিশেষজ্ঞরা। 

    দাম কমতে পারে, স্বস্তি পেতে পারে ...

    • জাতীয় উন্নয়নের জন্য দেশীয় উৎপাদনকে উৎসাহিত করা আবশ্যক। মনে করা হচ্ছে,এই বাজেটের পরে ভারতে তৈরি স্মার্টফোন এবং ট্যাবলেটগুলি সস্তা হতে পারে।  তবে এটা কেবল তখনই সম্ভব, যদি ক্যামেরা মডিউল এবং ডিসপ্লে ইউনিটের মতো প্রয়োজনীয় উপাদানগুলির উপর যদি শুল্ক হ্রাস করা হয়। এই পদক্ষেপ নিঃসন্দেহে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করবে এবং ক্রেতাদের জন্য দাম কমাবে।  বিশেষজ্ঞদের মতে, ভারতে অ্যাসেম্বল করা স্মার্টফোন, এলইডি টিভি এবং ট্যাবলেটের দাম কমতে পারে যদি যন্ত্রাংশের উপর শুল্ক কমানো হয়। 
    • গৃহঋণের সুদের ছাড়ের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলে সাশ্রয়ী মূল্যের আবাসন ক্ষেত্রেও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। এতে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য খরচ কমিয়ে আনা সম্ভব হবে।
    • এছাড়া  স্বাস্থ্য বীমা প্রিমিয়াম কিছুটা সস্তা হতে পারে। অন্যদিকে মূল যন্ত্রাংশের উপর কর কমানো হলে বৈদ্যুতিক যানবাহনের দামে ছাড় পাওয়া যেতে পারে। এই পদক্ষেপগুলির লক্ষ্য হল প্রয়োজনীয় পণ্য এবং টেকসই পরিবহনকে আরও সহজলভ্য করে তোলা।

    মোদি সরকারের আমলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করার নতুন নিয়ম চালু হওয়ার পর এবারই প্রথম রবিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে পরপর তিনদিন ভারতীয় শেয়ারসূচকগুলি উর্ধ্বমুখী থাকলেও, শুক্রবার ৯৮.২৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে শেয়ারসূচক নিফটি ২৫ হাজার ৩৫০-এর নীচে নেমেছে। আরেক শেয়ারসূচক সেনসেক্স ২৯৬.৫৯ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২,২৬৯.৭৮-এ। একদিকে চোখ রাঙাচ্ছে ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন । অন্যদিকে, ভারতের রফতানির ওপর আমেরিকার চাপানো ৫০ শতাংশ শুল্কে বৈদেশিক বাণিজ্যে প্রভাব । এই আবহে কেন্দ্রীয় বাজেট পেশের আগে সতর্ক ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা।

    Click here to Read More
    Previous Article
    Swastika Mukherjee: খুনের হুমকি পেয়ে একা লালবাজারে, টলিউডে কাউকে পাশে পান না স্বস্তিকা!
    Next Article
    SBI Warning: SBI সতর্ক করল গ্রাহকদের! এই কাজ করলেই টাকা গায়েব হবে, কিছু করতে পারবে না ব্যাঙ্ক!

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment