Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bombay High Court: ‘ফেরার অপরাধী’ তকমায় আপত্তি, কবে ভারতে ফিরবেন? আদালতের প্রশ্নে বিজয় মাল্য বললেন…

    5 days ago

    নয়াদিল্লি: কথায় কথায় দেশের নাম মুখে নিলেও, ঠিক কবে ভারতে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট করে বলতে পারলেন না ফেরার শিল্পপতি বিজয় মাল্য। জানালেন, তাঁর পাসপোর্ট আগেই বাতিল হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলস ছেড়ে বেরনোও নিষিদ্ধ তাঁর। তাই দেশে ফেরার সম্ভাব্য দিন ক্ষণ জানাতে পারছেন না তিনি। (Vijay Mallya)

    যেভাবে ফেরার অর্থনৈতিক অপরাধী ঘোষণা করা হয়েছে তাঁকে, সেই নিয়ে আদালতে মামলা করেন বিজয়। প্রশ্ন তোলেন Fugitive Econoic Offenders আইনের বৈধতা নিয়েই। সেই নিয়ে শুনানিতে বিজয় আদৌ ভারতে ফিরতে ইচ্ছুক কি না, কবে নাগাদ ফিরতে পারেন, তা জানতে চেয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি  শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আঙ্খড়ের বেঞ্চ। (Bombay High Court)

    আইনজীবী অমিত দেসাইয়ের মাধ্যমে আদালতের প্রশ্নের জবাব দেন বিজয়। জানান, তাঁর পাসপোর্ট আগেই বাতিল হয়েছে। ইংল্যান্ডের আদালতের নির্দেশানুযায়ী, মামলাকারী ইংল্য়ান্ড বা ওয়েলস ছেড়ে বেরোতে পারবেন না। কোনও আন্তর্জাতিক ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদনও জানাতে পারবেন না তিনি। এমন পরিস্থিতিতে ভারতে ফেরার দিন ক্ষণ জানাতে অক্ষম তিনি। পাশাপাশি, হাইকোর্টের এই মামলায় অংশ নিতে বিজয়ের ভারতে ফেরার প্রয়োজন নেই বলেও সওয়াল করেন তাঁর আইনজীবী। যদিও কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, যিনি আইন মানেনই না, আদালত থেকে তাঁকে নিষ্কৃতিও চাইতে পারেন না তিনি।

    সওয়াল জবাব চলাকালীন বিজয়ের ওই মন্তব্যকে হলফনামা হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী মাসে ফের এই মামলায় শুনানি রয়েছে।

    ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছাড়েন বিজয়। বিভিন্ন ব্যাঙ্ক থেকে তোলা ৯০০০ কোটির বেশি টাকার ঋণ মেটাননি তিনি। সুদ-জরিমানা মিলিয়ে টাকার অঙ্ক ছিল ১৭০০০ কোটির বেশি। তবে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, সেই অনুযায়ী, বিজয়ের বিভিন্ন সম্পত্তি বিক্রি করে ১৪০০০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। 

    ২০১৯ সালের ৫ জানুয়ারি ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিজয়, যেখানে তাঁকে ‘ফেরার অর্থনৈতিক অপরাধী’ বলে উল্লেখ করা হয়েছিল। ট্রায়াল কোর্টের ওই নির্দেশের জেরেই বিজয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করতে সফল হন তদন্তকারীরা। কারণ Fugitive Economic Offenders Act-এর আওতায়, বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে দেশ থেকে বেরিয়ে যাওয়া কারও সম্পত্তি অ্যাটাচ করা যায়। বিজয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে ঋণের টাকাই তোলা হয়।

    Click here to Read More
    Previous Article
    Gold Price Today : লক্ষ্মীবারের পরই সোনার দামে বড় বদল? কত হল শুক্রবারের দাম?
    Next Article
    Kitchen Sponge Tips: কতদিন অন্তর বদলাবেন বাসন মাজার স্পঞ্জ? জীবাণুমুক্তই বা রাখবেন কী করে?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment