Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বৈভবের পছন্দ ‘A’ মার্কা সিনেমা! ১৪ বছরের তারকার ‘পাকামি’ দেখে অবাক নেটপাড়া

    2 days ago

    বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের পর আবারও আলোচনায় সে। তবে এবার ক্রিকেটীয় কারণে নয়, তাকে নিয়ে আলোচনা চলছে 'পাকামি'র কারণে।

    ব্যাট হাতে নামলেই বিপক্ষ বোলারদের রীতিমতো শাসন করে। তার ‘রাম ঠ্যাঙানি’ যে কোনও দলের কাছেই দুঃস্বপ্ন। বৈভব সূর্যবংশী। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের পর আবারও আলোচনায় সে। তবে এবার ক্রিকেটীয় কারণে নয়, তাকে নিয়ে আলোচনা চলছে ‘পাকামি’র কারণে।

    ঠিক কী হয়েছে? রবিবার দিল্লিতে আয়োজিত হয় বিসিসিআইয়ের ‘নমন অ্যাওয়ার্ড’। তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পান রজার বিনি, রাহুল দ্রাবিড়, মিতালি রাজ। সেখানে সুনীল গাভাসকর যেমন ছিলেন, তেমনই ছিলেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। পুরুষ-মহিলার বয়সভিত্তিক পর্যায়ে চারটি দল ছিল, সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। পুরস্কৃত হলেন রাহুল দ্রাবিড় থেকে মিতালি রাজ। বর্ষসেরা পুরস্কার পেলেন শুভমান গিল, স্মৃতি মন্ধানা।

    অনুষ্ঠানের বিশেষ এক পর্বে সঞ্চালক হর্ষ ভোগলে কথা বলেন হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার সঙ্গে। ছিল ১৪ বছর বয়সি বৈভবও। সেই সময় তাঁদের প্রিয় সিনেমা কী, তা নিয়ে জানতে চাওয়া হয়। হার্দিক জানান, তাঁর প্রিয় সিনেমা ‘গডজিলা’। সঞ্জু স্যামসনের প্রিয় রজনীকান্তের ছবি। অভিষেকের আবার ‘থ্রি ইডিয়টস’। কিন্তু সবাইকে চমকে দিয়ে বৈভবের উত্তর ‘ধুরন্ধর’। এর পরেই শুরু হয়ে যায় আলোচনা।

    ‘ধুরন্ধর’ হল ‘A’ গ্রেড সিনেমা। ১৮ বছর না হলে এই সিনেমা দেখা যায় না। সেখানে কীভাবে এই সিনেমা দেখল বছর ১৪-র বৈভব? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকের কথায়, ‘বড্ড পাকা ছেলে দেখছি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘বুঝতেই পারছি লুকিয়ে-চুরিয়ে ধুরন্ধর দেখেছ।’ কেউ মজা করে লিখেছেন, ‘১৪ বছরেই যদি ধুরন্ধর ফেভারিট হয়, তাহলে ১৮-তে গিয়ে তো ছেলেটা সিনেমা রিভিউয়ার হয়ে যাবে!” আরেকজনের মন্তব্য আরও রসাল, ‘ব্যাট হাতে বোলারদের ধ্বংস করছে। আর ফাঁকে ফাঁকে ‘এ’ রেটেড সিনেমাও দেখছে। এই ছেলেটা সত্যিই ধুরন্ধর!’ অনেকেই আবার বিষয়টিকে খুব হালকাভাবে দেখেছেন। এক ইউজারের কথায়, ‘আরে ভাই, ছোটবেলায় ‘এ’ রেটেড সিনেমা দেখেনি এমন মানুষ আছে নাকি?’ আরেকজন আবার প্রযুক্তির যুগের বাস্তবতাই তুলে ধরেছেন। তাঁর কথায়, ‘এখন ইউটিউব, রিলস, শর্টস – সব জায়গায় সিনেমার ক্লিপ ঘোরে। কে কখন কী দেখে ফেলছে, তা আর গোনা যায় নাকি!’

    ২০২৫ সালে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে ‘ধুরন্ধর’। ফলে জনপ্রিয় ছবির তালিকায় এর নাম থাকা অস্বাভাবিক নয়। সেই জনপ্রিয়তার ঢেউ এবার এসে পড়েছে কিশোর প্রতিভার দিকেও। তবে বৈভবের একটি ‘সরল’ মন্তব্যই এখন নেটদুনিয়ার বিনোদনের নতুন খোরাক।

    তবে কেবল সিনেমা নয়, বৈভব অবশ্য নিজ লক্ষ্যের কথাও জানিয়েছে। “আমার লক্ষ্য রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ট্রফি জেতা। সবার আগে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ভালো খেলতে চাই। এমন ইনিংস খেলতে চাই, যাতে আমার ইনিংস দলের কাজে কাজে লাগে।” মন্তব্য বাঁহাতি তারকার।

    Click here to Read More
    Previous Article
    ‘ফেভারিটের তকমা নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়’, সূর্যদের নিয়ে গর্বিত দ্রাবিড়
    Next Article
    ‘এবার কি বিশ্বকাপটাও চুরি করবে?’ বাংলাদেশের কাছে হারতেই নকভিকে খোঁচা প্রাক্তন পাক তারকার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment