Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে স্কুলব্যাগ, যুদ্ধে নিহত ছাত্রীদের জন্য ‘নীরব প্রতিবাদ’ ইরান ফুটবলারদের

    1 day ago

    ম্যাচ হেরেও মন জিতলেন ইরানের ফুটবলাররা। যুদ্ধ শুরুর প্রথম দিন শনিবার দক্ষিণ ইরানের এক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছিল ১৬৫ জন বালিকার।

    যুদ্ধে বিধ্বস্ত একটা দেশ। তার মধ্যেই ফুটবল মাঠে নেমেছিল ইরান। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে ২-১ গোলে হেরে যান তারেমি মেহেদিরা। কিন্তু তারপরেও মন জিতল ইরান ফুটবল দল। ম্যাচের আগে হাতে স্কুল ব্যাগ নিয়ে ‘নীরব প্রতিবাদ’ জানালেন ফুটবলাররা।

    প্রায় একমাস হয়ে গেল যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের পালটা জবাব দিয়েছে ইরানও। যুদ্ধ শুরুর প্রথম দিন দক্ষিণ ইরানের এক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছিল ১৬৫ জন বালিকার। তাঁদের গণকবর দেওয়ার সেই ছবি দেখে শিউরে উঠেছিলেন নেটিজেনরা। যাদের সামনে সুন্দর ভবিষ্যৎ ছিল, তারা আজ শুয়ে আছে কবরে।

    সেই ভয়ানক স্মৃতি ভোলেননি ফুটবলাররা। তুরস্কের কোরিয়েন্ডন এয়ারলাইন্স পার্কে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া ও ইরান। ৬ মিনিটে নাইজেরিয়াকে এগিয়ে দেন মোসেস সিমন। ৫২ মিনিটে ফের গোল করেন আকোর অ্যাডামস। ৬৭ মিনিটে ইরানের হয়ে ব্যবধান কমান তারেমি। তবে আলোচনা চলছে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের ইরানের ফুটবলারদের আচরণে। স্কুলছাত্রীদের মৃত্যুতে স্কুল ব্যাগ হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান ফুটবলাররা।

    উল্লেখ্য, আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপ খেলতে চায় না ইরান। নিজেদের সমস্ত ম্যাচ মেক্সিকোতে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। সেই গুঞ্জনেই কার্যত সিলমোহর দিয়েছিলেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। এবার ‘শত্রুভাবাপন্ন’ মনে করা দেশগুলিতে ক্রীড়াক্ষেত্রে দল পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

    Click here to Read More
    Previous Article
    জামশেদপুর ম্যাচে মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ড, কীভাবে পাবেন টিকিট?
    Next Article
    আইপিএলই খুলবে জাতীয় দলের দরজা! নিজের সেরাটা দিতে চান রনজি সেরা কাশ্মীরি পেসার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment