Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বকাপের ফাঁকে মদ খেয়ে যুবতীর সঙ্গে ‘নষ্টামি’, ভারত থেকে বিতাড়িত আমিরশাহীর ‘পাক’ ক্রিকেটার

    1 day ago

    ভারতে বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেট নয়, মন মেতেছে অন্য কাজে! সংযুক্ত আমিরশাহীর ক্রিকেটার মহম্মদ জোয়েবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।

    ভারতে বিশ্বকাপ (T20 World Cup) খেলতে এসে ক্রিকেট নয়, মন মেতেছে অন্য কাজে! সংযুক্ত আমিরশাহীর ক্রিকেটার মহম্মদ জোয়েবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যার মধ্যে মদ্যপান ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ রয়েছে। যে কারণে তাঁকে আমিরশাহীতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

    মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আমিরশাহীর। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নামছে দুই দল। কিন্তু তার আগেই সমস্যায় আমিরশাহী। দলের ব্যাটার মহম্মদ জোয়েব দুবাই ফিরে যাচ্ছেন। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

    কিন্তু সূত্রের খবর, জোয়েবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে। বিশ্বকাপের মাঝেই মদ্যপান, মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে রয়েছেন জোয়েব! যা দলের শৃঙ্খলাভঙ্গ বলে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও হবে। সেই কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি।

    জোয়েব পাকিস্তানি বংশোদ্ভূত। ২৮ বছর বয়সি ক্রিকেটার আমিরশাহীর হয়ে ১০টি ম্যাচটি খেলেছেন। তবে অনেক মহল থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ‘পাকিস্তানি’ পরিচয়ের জন্য নাকি ফেরত পাঠানো হচ্ছে। আসলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এর সঙ্গে ভারত-পাক সম্পর্কের কোনও যোগ নেই। অধিনায়ক মহম্মদ ওয়াসিম নিজেও পাকিস্তানি বংশোদ্ভূত। আবার আমিরশাহী দলের বোলিং কোচ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফত। তিনি তো পাক জার্সিতে ২৭টি ম্যাচ খেলেছেন। তাঁদের যখন ফেরত পাঠানো হচ্ছে না, তখন ‘পাক যোগ’-এর কারণে বিতাড়নের যুক্তি খারিজ হয়ে যায়। 

    বিশ্বকাপে ডি গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরশাহী। এই গ্রুপে নিউজিল্যান্ড ছাড়াও রয়েছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথ’ বলা যায় একে। সেখান থেকে পরের পর্বে যেতে হলে একাধিক অঘটন ঘটাতে হবে আমিরশাহীকে। তার আগে সঙ্গী বিতর্ক।

    Click here to Read More
    Previous Article
    ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া সুদীপের, মহাকাব্যিক ইনিংসে কোন রেকর্ড গড়লেন ‘ট্র্যাজিক’ নায়ক?
    Next Article
    রোহিতের সামনেই রাজত্বের ব্যাটন নিলেন সূর্য, নয়া ‘মুম্বই চা রাজা’কে দেখে কী বললেন হিটম্যান?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment