Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বকাপ ফাইনালের দিনই বাগদান পৃথ্বীর, চিনে নিন হবু স্ত্রী আকৃতিকে

    2 days ago

    বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন তিনি। সম্পতি তাঁর বন্ধু অর্জুন তেণ্ডুলকরের বিয়ে হয়েছে। এবার বাগদান সারলেন পৃথ্বী। সোশাল মিডিয়ায় নতুন অভিযানের কথা ঘোষণা করলেন তিনি।

    জীবনের মাঠে নয়া ইনিংস শুরু পৃথ্বী শ’র (Prithvi Shaw)। বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন তিনি। সম্পতি তাঁর বন্ধু অর্জুন তেণ্ডুলকরের বিয়ে হয়েছে। এবার বাগদান সারলেন পৃথ্বী। সোশাল মিডিয়ায় নতুন অভিযানের কথা ঘোষণা করলেন তিনি। তবে কবে বিয়ে করছেন, তা জানাননি।

    একটা সময় পৃথ্বীর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে গিয়েছে পৃথ্বী শ’র। মাঝে আইপিএলেও অবিক্রীত ছিলেন। এক মহিলাকে শ্লীলতাহানির মামলাতেও নাম জড়ায়। তবে কামব্যাকের সফর শুরু হয়েছে তাঁর। রানও পাচ্ছেন। এবার নিলামে দল পেয়েছেন। ‘অবাধ্য’ তকমা ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা চলছে তাঁর। এর মাঝেই নতুন জীবন শুরু করতে চলেছেন পৃথ্বী।

    টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিন সোশাল মিডিয়ায় আকৃতির সঙ্গে বাগদানের খবর জানালেন তিনি। হাঁটু মুড়ে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মাঠে ছক্কা মারা থেকে মাঠের বাইরে আজীবনের সঙ্গী। তুমি আমার পারফেক্ট ইনিংস।’ গত বছর গণেশ চতুর্থী পালনের সময় আকৃতির সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হয়। সম্প্রতি তাঁকে নিয়ে বন্ধু অর্জুনের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পৃথ্বী।

    সুন্দরী আকৃতি পেশায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইউটিউবে তাঁর ৮৮ হাজার সাবস্ক্রাইবার। ইন্সটাগ্রামে ৩ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। সোশাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে বলিউডেও পা রাখছেন আকৃতি। অন্যদিকে কেরিয়ার রক্ষা করতে মুম্বই থেকে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছেন পৃথ্বী। বেশ ভালো পারফর্ম করেছেন। এবার কি তাহলে লেডি লাকের হাত ধরে ক্রিকেটে ফর্ম ফিরবে প্রতিভাবান ব্যাটারের?

    Click here to Read More
    Previous Article
    ব্যাটে-বলে রাজত্ব সূর্যদের, ইতিহাস গড়ে তৃতীয়বার ভুবনজয়ী টিম ইন্ডিয়া
    Next Article
    লাগবে না সাবস্ক্রিপশন, কোথায় বিনামূল্যে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ ফাইনাল?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment