Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘বিসিসিআই যা পারে না, পাকিস্তান করে দেখাল’, ম্যাচ বয়কটকে ‘কুর্নিশ’ উদ্ধব সেনার নেত্রীর

    19 hours ago

    পহেলগাঁও হামলায় পাক যোগের প্রমাণ স্পষ্ট। গত বছর এপ্রিল মাসের এই জঘন্য হামলার পরে খেলার মাঠে পাকিস্তানকে বয়কট করে কোণঠাসা করে দেবে ভারত, এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

    পহেলগাঁও হামলার পরে কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত? এই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে চলেছে পাকিস্তান। সেই ঘটনাকে উদাহরণ হিসাবে তুলে ধরে শিব সেনার উদ্ধব শিবিরের নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী তোপ দাগলেন বিসিসিআইকে। তাঁর কটাক্ষ, ভারতীয় বোর্ড যা করতে পারে না সেটা করে দেখিয়ে দিল সন্ত্রাসে ডুবে থাকা এক দেশ।

    পহেলগাঁও হামলায় পাক যোগের প্রমাণ স্পষ্ট। গত বছর এপ্রিল মাসের এই জঘন্য হামলার পরে খেলার মাঠে পাকিস্তানকে বয়কট করে কোণঠাসা করে দেবে ভারত, এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। এশিয়া কাপে সবমিলিয়ে তিনবার পাকিস্তানে বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও করমর্দন করেনি ভারতীয় দল। সেই প্রথা বজায় রয়েছে এখনও।

    এশিয়া কাপের সময় থেকেই ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সরব প্রিয়াঙ্কা। সেসময়ে বিসিসিআইকে তুলোধোনা করে তিনি বলেছিলেন, “ভারতীয় সেনার রক্তের বিনিময়ে নিজেদের ফায়দা তোলা বন্ধ করুন। আমাদের সিডিএস বলেছেন যে অপারেশন সিঁদুর এখনও চলছে, আর বিসিসিআই রক্তমাখা টাকার পিছনে ছুটছে।” প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য বিরোধী নেতারাও এই ধরণের মন্তব্য করেন। এবার বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ নিয়েও সুর চড়ালেন প্রিয়াঙ্কা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘যেটা বিসিসিআই করতে পারেনি, সেটা আতঙ্কিস্তান করে দেখাল।’ অর্থাৎ প্রতিবাদস্বরূপ ভারতকে খেলার মাঠে বয়কট করেছে পাকিস্তান। কিন্তু পহেলগাঁও হামলার প্রতিবাদে এই পদক্ষেপটা বিসিসিআই করতে পারেনি।

    তবে বিসিসিআইকে কটাক্ষ করলেও পাক বোর্ডকে তুলোধোনা করতে ছাড়েননি প্রিয়াঙ্কা। এক্স পোস্টেই তিনি লেখেন, ‘আইসিসির কাছে অনুরোধ, ওদের উপর বিরাট জরিমানা করা হোক। এত বেশি অঙ্ক চাপানো হোক যেটা মেটাতে আইএমএফ আর বিশ্ব ব্যাঙ্ককে ডেকে ঋণ নেবে পাকিস্তান।’ উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই পাক অর্থনীতি একেবারে দেনায় ডুবে রয়েছে। নানা সংস্থা থেকে ঋণ নিয়েই চলছে দেশ।

    Click here to Read More
    Previous Article
    ‘ম্যাচের আগে ঠিক পালটি খাবে’, পাকিস্তানের বয়কট নাটককে গুরুত্বই দিচ্ছেন না গাভাসকর
    Next Article
    শাস্তি হোক পাকিস্তানের! জয় শাহর আইসিসি’র সমর্থনে সুর চড়াল ভারতীয় বোর্ড

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment