Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bihar News: বাইকের তেলের ট্যাঙ্কে লুকিয়ে মাদক পাচারের ছক, ৭৭ লক্ষ টাকার চরস উদ্ধার করলেন গোয়েন্দারা

    2 days ago

    Bihar News: বিপুল পরিমাণে মাদক পাচারের ছক বানচাল করল পুলিশ। প্রায় ৭৭ লক্ষ টাকার মাদক উদ্ধার করা হয়েছে ভারত-নেপাল সীমান্তের কাছে। বাইকের তেলের ট্যাঙ্কে করে এই বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা শেষ পর্যন্ত পাচারকারীদের সমস্ত ছক বানচাল করেছে বিহারে। জানা গিয়েছে, ৭৭ লক্ষ টাকার চরস পাচার করা হচ্ছিল। কিন্তু বিহারের পাটনা এলাকার রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা ওই বিপুল পরিমাণ মাদক পাচার হওয়ার আগেই উদ্ধার করেছেন। আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল গোয়েন্দাদের কাছে। পূর্ব চম্পারন জেলায় সীমান্ত পেরিয়ে যে মাদক পাচারের সম্ভাবনা রয়েছে, সেকথা আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। সেই খবরের সূত্র ধরে শেষ পর্যন্ত সাফল্য এসেছে। 

    বিপুল পরিমাণে মাদক পাচারের খবর পেয়ে নজরদারি বাড়িয়েছিলেন গোয়েন্দারা। একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। একজনই আরোহী ছিলেন বাইকে। তাঁর সঙ্গে ছিল একটি চটের বস্তা। Chhapwa–Turkaulia রোডে এই বাইকটি নজরে আসে গোয়েন্দাদের। কড়া নজরদারি চলছিল আগে থেকেই। চটের বস্তা থেকে উদ্ধার হয় ৬৩টি প্যাকেট। ওই প্যাকেটগুলির মধ্যে কী রয়েছে তা নিয়ে গোয়েন্দাদের মনে সন্দেহ দেখা দিয়েছিল প্রথমেই। দ্রুত পরীক্ষা করা দেখা যায় সেগুলি চরস। আরও পরীক্ষা নিরীক্ষা করতেই বাইকের মধ্যে করে অভিনব উপায়ে মাদক লুকিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি গোয়েন্দাদের সামনে আসে। ভালভাবে বাজেয়াপ্ত করা বাইকটি পরীক্ষা করার সময়েই গোয়েন্দাদের নজরে আসে পেট্রল ট্যাঙ্কের মধ্যে রয়েছে একটি গোপন জায়গা। আর সেই চোরা জায়গাতেই লুকিয়ে রাখা হয়েছে আরও মাদক। বাইকের তেলের ট্যাঙ্কের মধ্যে আলাদা একটা জায়গা যেমন ছিল তেমনই সিটের নীচে একটি আলাদা ইঞ্জিন সিস্টেম লাগানো হয়েছিল যাতে নিষিদ্ধ জিনিসপত্র লুকিয়ে নিয়ে যাওয়া যায়। 

    এইসব গোপন চেম্বার থেকে আধিকারিকরা আরও চরস উদ্ধার করেছেন। একাধিক প্যাকেটে রাখা ছিল ৩১.০০৯৭ কিলোগ্রাম চরস। খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল যাতে ধরা না পড়ে। কিন্তু পাচারকারীদের সব পরিকল্পনা বানচাল করে দিয়েছেন গোয়েন্দারা। তাঁদের চোখকে ফাঁকি দিতে পারেনি পাচারকারীরা। গোয়েন্দারা জানিয়েছেন, পাচারকারীরা দারুণভাবে মোটরবাইকের এইসব গোপন জায়গা তৈরি করেছিল। একটি ছিল জ্বালানি ট্যাঙ্কের ভিতর। অন্যটি সিটের নীচে। মাদক লুকিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়। ওই বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে। আর কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তার খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ৬৩টি প্যাকেট থেকে মোট ৭৭,৭৪,২৫০ টাকার চরস উদ্ধার করা হয়েছে এই অভিযানে। বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। 

    Click here to Read More
    Previous Article
    Rajkot Assault Case: ক্যান্সার আক্রান্ত স্ত্রী শয্যাশায়ী, সেই সুযোগে চার বছর ধরে মেয়েকে ধর্ষণ প্রতিবন্ধীর বাবার! তদন্ত শুরু হতে মুখ খুলল ভাগ্নিও
    Next Article
    Financial Cheating Case: মহিলা সেজে ভুয়ো প্রোফাইল, সাইবার ক্রাইমের পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে টাকা হাতানো, গ্রেফতার অ্যাপ-বাইক চালক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment