Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bengal SIR: ১ ঘণ্টারও বেশি সময়ের পর শেষ হল বৈঠক, জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

    2 days ago

    অনির্বান বিশ্বাস, কলকাতা: সিইও দফতরের বৈঠক শেষ। কবে থেকে শুরু হবে ?  সংখ্যাটা কত হবে, সেটা কি ঠিক হল ? সাংবাদিকদের প্রশ্নে, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, 'পোর্টালের কাজ শুরু হয়ে গিয়েছে। মাঝখানে একটু প্রবলেম ছিল। OTP সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে। ' চূড়ান্ত নিষ্পত্তির কাজ শুরু হয়ে গিয়েছে ? প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আজ থেকেই শুরু হয়ে যেতে পারে চূড়ান্ত নিষ্পত্তির কাজ। তিনি আরও বলেন, এটা আমাদের আভ্যন্তরিণ মিটিং ছিল।'

    [yt]https://youtu.be/kEK96iQG1r8?si=aX9QoLBqHsApV3GX[/yt]

    আরও পড়ুন, প্রয়াত মুকুল রায়, দেখে নিন ৯ বছর আগের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

    প্রায় ১ ঘণ্টার বৈঠকে কী কী হল আজ ?

    এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, লগইন পাসওয়ার্ড নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। বেশ কিছু জায়গায় ওটিপি নিয়ে সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় সেগুলি কাজও করেছে। আজকে যে  জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, তাঁরা যে শুনানির প্রক্রিয়া বা স্ক্রুটিনির কাজ শুরু করেছেন, সেই বিষয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কাজ হয়েছে। যদিও মূল সংখ্যাটা কত ? অর্থাৎ কত সংখ্যক মানুষকে, এই স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য ডেকে পাঠানো হচ্ছে, সেই বিষয় নিয়ে তথ্য তিনি এখনও প্রকাশ্যে আনেননি। তিনি শুধু বলেছেন যে, তাঁকে খোঁজ নিয়ে জানাতে হবে। যদিও তিনি জানিয়েছেন, বেশ কিছু জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ের বৈঠক, অর্থাৎ বাহিনী নিয়ে বৈঠক, সেই বৈঠক কিন্তু সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে।

    অন্যদিকে 'লজিকাল ডিসক্রিপেন্সি'র আওতায় থাকা ঠিক কত সংখ্যক ভোটারের নথি যাচাই করে আবেদনের নিষ্পত্তি করতে হবে,জেলা বা বিধানসভা কেন্দ্র অনুযায়ী তার কোনও তালিকা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি! তবে সূত্রের খবর, শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কমপক্ষে ৪৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করে সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের।তবে এই সংখ্যা আরও বাড়বে।

    প্রাক্তন কংগ্রেস সাংসদ  অধীর চৌধুরী বলেন, বিষয়টা প্রচণ্ড জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সাধারণ প্রক্রিয়াকে কী করে অসাধারণ করা যায় তার চূড়ান্ত প্রমাণ দিলেও নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, কারণ তাদের দরকার একটা ন্যারেটিভ নির্বাচনের। এর আগে ২০২১-এর নির্বাচনে ছিল NRC। শুভেন্দু অধিকারী বলেন, জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে ২ জন সহযোগিতা করবেন। একজন, ভারত সরকারের যে আধিকারিকরা এসেছেন, মাইক্রো অবজার্ভার, তারা থাকবেন। আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে মধ্যস্থতার কথা বলা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

    Click here to Read More
    Previous Article
    West Bengal News: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কেন্দ্রীয় বাহিনী, কীভাবে মোতায়েন? বৈঠকে রাজ্য পুলিশ-নির্বাচন কমিশন
    Next Article
    Mukul Roy: প্রয়াত মুকুল রায়, দেখে নিন ৯ বছর আগের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment