Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বদলাচ্ছে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের দিন! ফুটবলারদের বিদায়বার্তা দিয়ে রাখলেন অস্কার?

    1 day ago

    ২১ মার্চ মহামেডানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে লাল-হলুদ বাহিনীর। ওই ম্যাচের উপর নির্ভর করছে কোচ অস্কার ব্রুজোর ভবিষ্যৎ। তবে সেই ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে।

    দিনক্ষণ বদলাচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচের। ২১ মার্চ মহামেডানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে লাল-হলুদ বাহিনীর। ওই ম্যাচের উপর নির্ভর করছে কোচ অস্কার ব্রুজোর ভবিষ্যৎ। তবে সেই ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে। নির্ধারিত দিনের দু’দিন পরও হতে পারে, আবার একদিন আগেও হতে পারে। ঈদের জন্য ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের সূচি বদলাতে পারে।

    শনিবার মহামেডানের বিরুদ্ধে ম্যাচ। এই মুহূর্তে সেদিকেই নজর দিতে চাইছেন ইমামি কর্তারা। আপাতত তাই মঙ্গলবার থেকে অস্কারের নেতৃত্বেই ইস্টবেঙ্গল ফুটবলাররা মহামেডান ম্যাচের প্রস্তুতি শুরু করতে চলেছেন। আপাতত আইএসএলে পাঁচ ম্যাচ খেলে দুটো ম্যাচে জয়, দুটো ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল ফুটবলারদের আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আগের জায়গায়।

    সেই আশায় সমর্থকরাও। এদিন যুবভারতীতে ইস্টবেঙ্গলের অনুশীলনে হাজির সমর্থকরা আর্জি জানালেন কোচ-ফুটবলারদের কাছে। যেখানে সাফ বার্তা, সমর্থকদের আবেগকে বুঝুন। চেনা ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনুন। মাঠেও দেখা গেল, অস্কার প্লেয়ারদের সঙ্গে অন্তত আধঘণ্টা কথা বলেন। সেটা কি দলকে জয়ে ফেরানোর জন্য পেপটক, নাকি বিদায়বার্তা? প্রশ্ন তো থেকেই গেল।

    ISL 2026: East Bengal vs Mohammedan match date may reschedule
    যুবভারতীতে ইস্টবেঙ্গলের অনুশীলনে হাজির সমর্থকরা আর্জি জানালেন কোচ-ফুটবলারদের কাছে।

    তবে অস্কারকে সরিয়ে নতুন কোচ আনতে গেলে, তাঁকে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। সেটাও ভাবনার বিষয়। তবে আলোচনা চলছে। পরপর তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করার পর রীতিমতো হতাশ লাল-হলুদ সমর্থকরা। লাল-হলুদ কোচকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। এই মুহূর্তে লাল-হলুদ কোচ নিজেও স্যোশাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের বায়ো থেকে মুছে ফেলেছেন ইস্টবেঙ্গলের নাম। তারপর থেকেই জল্পনা বাড়ছে।

    অন্যদিকে মোহনবাগান সমর্থকদের জন্য আশার খবর, রবসন রবিনহো বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। আবার উদ্বেগের খবর, কিয়ান নাসিরির সঙ্গে সংঘর্ষে আহত হলেন আলবার্তো রডরিগেজ। তবে তাঁর চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। 

    Click here to Read More
    Previous Article
    অভিজ্ঞ রাহানের উপরই ভরসা কেকেআরের, ‘ঘরে’ ফিরে লক্ষ্যও ঠিক করে নিলেন নাইট অধিনায়ক
    Next Article
    কেন বিশ্বকাপ খেলল না বাংলাদেশ? ইউনুস আমলের সিদ্ধান্ত নিয়ে তদন্ত করবে তারেকের ক্রীড়ামন্ত্রক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment