Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh Poll : তৃণমূল সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' মডেলেই কি ভোটে বাজিমাত করল তারেকের BNP?

    2 days ago

    বিজেন্দ্র সিংহ, ঢাকা  : এপার বাংলার 'লক্ষ্মীর ভাণ্ডার' মডেলেই কি ওপার বাংলায় ভোটে বাজিমাত করল BNP? পদ্মাপারের দেশে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিসে জয়ের দোলা দেখে সেই জল্পনা জোরাল হয়েছে। ১৭ বছর পর ভোটের মুখে বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর বার্তা দিয়েছিলেন BNP চেয়ারম্যান তারেক রহমান। সেই ভাগ্য বদলানোর বার্তার সঙ্গেই জুড়ে আছে 'ফ্যামিলি কার্ড'-এর প্রতিশ্রুতি। আর এই 'ফ্যামিলি কার্ড' এর সঙ্গেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাস্টারস্ট্রোক লক্ষ্মীর ভান্ডারের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। 

    'ফ্যামিলি কার্ড'

    BNP- ইস্তেহারে যে প্রধান ৯টি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল, তার প্রথমেই ছিল 'ফ্যামিলি কার্ড'। পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা ওই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়। বিএনপি সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রচার করে। বিএনপি-র প্রতিশ্রুতি ছিল , ' ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দেবে প্রতি মাসে ২০০০-২৫০০ টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যথা: চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। ' 

    সেই সঙ্গে এও বলা হয়, ফ্যামিলি কার্ডে সুবিধাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে।  BNP-র তরফে দাবি করা হয়, তাঁদের 'ফ্যামিলি কার্ড' প্রকল্প দেশের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে। বাংলাদেশে ভোটের ফলাফল দেখে অনেকেই মনে করছেন, তারেকের এই মাস্টারস্ট্রোকে ফলও মিলেছে। যে বিপুল জনাদেশ BNP জোটের দিকে গেছে, তাতে মহিলা ভোটের সিংহভাগই রয়েছে বলে মনে করা হচ্ছে।  

    পদ্মাপারে প্রধানমন্ত্রীর কুর্সিতে খালেদা-পুত্র তারেক রহমানের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে। এখনও চলছে তার গণনা। ২৯৯টি আসনের মধ্যে ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে BNP জোট। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, প্রায় দেড়শোটি আসনে ইতিমধ্যেই জিতে গেছে BNP জোট। বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী এবং BNP নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬, ২টি আসনেই জয় নিশ্চিত করেছেন। এখন জয়ের ডঙ্কা বাজাই বাকি ! 

    এ বছর আওয়ামি লিগকে ছাড়াই ভোট হয়েছে বাংলাদেশে। কারণ, দেশে হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ।           

    Click here to Read More
    Previous Article
    India-Bangladesh Relation : বাংলাদেশে এবার নির্বাচনী লড়াইয়ে পাকিস্তান ও চিনপন্থী দলগুলি, কোন পথে গড়াবে ভারতের সঙ্গে সম্পর্ক ?
    Next Article
    West Bengal News Live Updates: SIR শুনানি শেষের পথে, এখনও মাইক্রো অবজার্ভার নিয়োগে কাটল না জটিলতা

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment