Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Australian Open 2026: উইম্বলডনের ফাইনালে জকোভিচ-আলকারাজ দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ মহারণ?

    3 days ago

    মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open Final 2026 ) ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ও কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। বিশ্বের ১ নম্বর আকারাজের বিরুদ্ধে নামতে চলেছেন বিশ্বের ৪ নম্বর টেনিস কিংবদন্তি জকোভিচ। নিজের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে আর একটি মাত্র ম্য়াচ জিততে মরিয়া থাকবেন সার্বিয়ান টেনিস তারকা। সেমিফাইনালে জোকার হারিয়ে দিয়েছিলেন বিশ্বের ২ নম্বর জ্যাক সিনারকে। অন্যদিকে ২২ বছরের আলকারাজ ৫ ঘণ্টা ২৭ মিনিটের দুরন্ত লড়াই শেষে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছিলেন আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে। 

    কোথায় হবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল?

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেলবোর্নে মুখোমুখি হবে নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ

    কখন শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের লড়াই?

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রড লেভার এরিনায় দু জন মুখোমুখ হবে রবিবার ভারতীয় সময় দুপুর ২ থেকে

    কোথায় দেখবেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল?

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজের ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে

    অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

    টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ফ্য়ানকোডের অ্য়াপ ও ওয়েবসাইটে দেখা যাবে লাইভ খেলা

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের ওঠার লড়াইয়ে শেষ চারে বেশ কঠিন চ্যালেঞ্জ সামলাতে হল স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজকে।। শুক্রবার ৫ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে আলকারাজ় ৬–৪, ৭–৬ (৭–৫), ৬–৭ (৩-৭), ৬–৭ (৪–৭), ৭–৫ গেমে হারান তৃতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভকে। ২০২১ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে খেলেন আলকারাজ়। সেই বছর দ্বিতীয় রাউন্ডে উঠে হেরে যান। তার পরের বছর তৃতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আলকারাজ়। ২০২৩ সালে তিনি অস্ট্রেলীয় ওপেনে খেলেননি। গত দু’বছরই শেষ আট থেকে হেরে ছিটকে যান তিনি। এবার প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিততে জকোভিচের বাধা টপকাতে হবে আলকারাজকে।

    অন্য়দিকে সেমিফাইনালে নোভাক জকোভিচ দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিলেন। জোকার অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে জিতলেন ৩–৬, ৬–৩, ৪–৬, ৬–৪, ৬–৪। ৩৮ বছরের সার্বিয়ান টেনিস তারকা হারিয়ে দিলেন ২৪ বছরের তরুণ সিনারকে। এর আগে ১০ বার অস্ট্রেলিয়ার মাটিতে খেতাব জিতেছিলেন নোভাক। এবার সংখ্যাটা আরও একটু বাড়িয়ে নেওয়ার পালা রয়েছে সার্বিয়ান টেনিস তারকার সামনে। কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লাম কি জিততে পারবেন নোভাক?

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ: পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে কি সুযোগ পাবেন স্যামসন? কেমন হবে ভারতীয় একাদশ?
    Next Article
    T20 World Cup 2026: বিশ্বকাপ শুরর আগেই বড় ধাক্কা, ছিটকে গেলেন কামিন্স, জোড়া বদল ঘটানো অজ়ি দলে ডাক পেলেন স্মিথ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment