Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Australia vs Zimbabwe: টি-২০ বিশ্বকাপে চমক জ়িম্বাবোয়ের, অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে দুরন্ত জয়

    1 day ago

    কলম্বো: পাকিস্তানকে হারানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল নেদারল্যান্ডস। ইংল্যান্ড অল্পের জন্য রক্ষা পেয়েছিল নেপালের বিরুদ্ধে। তবে রক্ষা পেল না অস্ট্রেলিয়া। চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটাল জ়িম্বাবোয়ে। কলম্বোয় ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিল জ়িম্বাবোয়ে।

    অস্ট্রেলিয়ার কাছে টি-২০ বিশ্বকাপে অপরাজিত জ়িম্বাবোয়ে। তারাই একমাত্র দল, টি-২০ বিশ্বকাপে যাদের অস্ট্রেলিয়া কখনও হারাতে পারেনি। দুবারের সাক্ষাতে দুবারই জিতল জ়িম্বাবোয়ে। শুক্রবার কলম্বোয় প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে তুলেছিল ১৬৯/২। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

    জ়িম্বাবোয়ের জয়ের নায়ক দু'জন - ব্যাটে ব্রায়ান বেনেট। যিনি ইনিংস ওপেন করতে নেমে ৫৬ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য খব সহজ ছিল না। সেই পিচে ধৈর্য ও আগ্রাসনের মিশেল ঘটালেন বেনেট। সাত বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।

    আর বল হাতে জ়িম্বাবোয়ের নায়ক ব্লেজিং মুজারাবানি। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৪ উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড তিনিই ভেঙে দেন। যেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।

    ১৭ রানে ৪ উইকেট - এটাই টি-২০ ক্রিকেট বিশ্বকাপে জ়িম্বাবোয়ের ইতিহাসে সেরা বোলিং পারফরম্যান্স। অল্পের জন্য রক্ষা পেল আর অশ্বিনের রেকর্ড। ২০১৪ সালে মীরপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতের কিংবদন্তি অফস্পিনার। এখনও পর্যন্ত সেটাই টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও বোলারের সেরা পারফরম্য়ান্স। দ্বিতীয় স্থানে রইলেন মুজারাবানি। 

    টি-২০ ক্রিকেটে একশো উইকেট হয়ে গেল মুজারাবানির। জ়িম্বাবোয়ের তৃতীয় বোলার হিসাবে। তিনি ছাড়া রিচার্ড নারাভা (১১১) ও সিকন্দর রাজা (১০৩) টি-২০ ক্রিকেটে একশো উইকেটের মাইলফলক পেরিয়েছেন।

     

    টি-২০ বিশ্বকাপে এর আগেও অঘটন ঘটিয়েছে জ়িম্বাবোয়ে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে কেপ টাউনে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এছাড়া ২০২২ সালে পারথে পাকিস্তানকে হারিয়েছিল তারা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা জ়িম্বাবোয়ের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে পঞ্চম জয়। একমাত্র ম্যাট রেনশ (৪৪ বলে ৬৫ রান) ছাড়া অস্ট্রেলিয়ার আর কেউই রান পাননি। ম্যাচের সেরা হয়েছেন মুজারাবানি।

    Click here to Read More
    Previous Article
    IND vs PAK: 'আমি যতদূর দেখলাম...' পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মার খেলা নিয়ে বড় আপডেট দিলেন বরুণ চক্রবর্তী
    Next Article
    Dhurandhar: আইনত বড়পর্দায় নিষিদ্ধ, এদিকে পাকিস্তানে মাত্র ১৬ টাকায় দেদার বিকোচ্ছে 'ধুরন্ধর'-এর সিডি!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment