Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    AUS vs ZIM: অস্ট্রেলিয়াকে বিরাট ধাক্কা দিল জ়িম্বাবোয়ে, টি-২০ বিশ্বকাপে হারের পর কী বললেন ট্র্যাভিস হেড?

    1 day ago

    কলম্বো: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সবচেয়ে বড় অঘটন দেখা গেল শুক্রবার। কলম্বোয় জ়িম্বাবোয়ে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে দিয়েছে। ১৯ বছর আগে, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জ়িম্বাবোয়ে। ফের টি-২০ বিশ্বকাপে জ়িম্বাবোয়ের কাছে হারের পর হতাশ অস্ট্রেলীয় অধিনায়ক ট্র্যাভিস হেড। মিচেল মার্শের অনুপস্থিতিতে বাঁহাতি ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন। হেড হারের পর জানালেন, দল কী কী ভুল করেছে। পাশাপাশি জ়িম্বাবোয়ের প্রশংসাও করলেন তিনি।

    ট্র্যাভিস হেড কী বললেন?

    ম্যাচ শেষ হওয়ার পর ট্র্যাভিস হেড বলেন, "আমার মনে হয়েছিল আমরা মোটামুটি ভাল খেলেছি। যদিও আমরা জ়িম্বাবোয়ের ইনিংসে মাত্র দুটি উইকেট নিয়েছিলাম, তবুও আমার মনে হয় এটা হয়তো প্রত্যাশার থেকে কম ছিল। মনে হয়েছিল দ্বিতীয় ইনিংসে আমরা বেশ ভাল পারফর্ম করেছি। তবে আমরা নিয়মিত উইকেট হারিয়েছিলাম। উইকেটটা ভাল ছিল। তবে শুরুর দিকে একটু যেন আঠাল। বল পড়ে থমকে এসেছে কিছুটা। আমার মনে হয়েছিল গোটা ম্য়াচে উইকেট একইরকম আচরণ করবে এবং সেটাই করেছে।"

    হেড আরও বলেন, "ওরা ভাল খেলেছে। আমার এখনও মনে হয় টস জিতে সেই অনুযায়ী খেলার পর যদি আমাদের ওই স্কোর দেওয়া হতো, তাহলে আমার মনে হয় আমরা সেই স্কোর মেনে নিতাম। তাই আমার মনে হয় না যখন আপনি ফিরে তাকান, তখন এমন কোনও ওভার পাবেন যা আপনি অন্যভাবে করতে পারতেন বা বদলাতে পারতেন। যদিও আমার মনে হয়েছিল আমরা এটা ভালভাবে সামলেছি এবং আমরা সেই স্কোরে পেয়েছিলাম যা হয়তো খুশি মনে তাড়া করে দিতে পারতাম।"

     

    হেড যোগ করেছেন, 'আমরা ২০২৩ সালের বিশ্বকাপেও কঠিন পরিস্থিতি সামলেছি। সেই দলের কয়েকজন ক্রিকেটার রয়েছে। ২০২৩ সালের নকশা মেনেই এগোতে হবে। ড্রেসিংরুমে আত্মবিশ্বাস থাকাটা খুব গুরুত্বপূর্ণ।'

    ম্যাচে অঘটন 

    জ়িম্বাবোয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৯/২ রান তোলে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দল ১৯.৩ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায়। 

    Click here to Read More
    Previous Article
    East Midnapore News:১৪ জন পড়ুয়াকে নিয়ে আসছিল পুলকার, আচমকাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মর্মান্তিক দুর্ঘটনা !
    Next Article
    IND vs PAK: 'আমি যতদূর দেখলাম...' পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মার খেলা নিয়ে বড় আপডেট দিলেন বরুণ চক্রবর্তী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment