Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Assembly Election 2026 : অসমে এক দফায় ভোট, আড়াই কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ, রইল নির্ঘণ্ট

    1 week ago

    Assam Assembly Election 2026 : রবিবার অসমসহ মোট পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, অসমের ১২৬টি আসনে আগামী ৯ এপ্রিল একদফায় ভোটগ্রহণ করা হবে এবং নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৪ মে।

    এক নজরে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচি:
    মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন: ২৪ মার্চ

    ভোটগ্রহণের তারিখ: ৯ এপ্রিল

    ভোট গণনা ও ফলাফল: ৪ মে

    নির্বাচনী প্রস্তুতি ও প্রেক্ষাপট
    আজ নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অসমের প্রায় ২.৫ কোটিরও বেশি ভোটার তাদের পরবর্তী পাঁচ বছরের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সমগ্র রাজ্যে আদর্শ আচরণবিধি (MCC) কার্যকর হয়েছে। এর ফলে সরকার এখন কোনও নতুন নীতি ঘোষণা বা নির্বাচনী প্রচারে সরকারি কর্মসূচি প্রকাশ করতে পারবে না। এর মধ্যে পুরুষের সংখ্যা ১.২৫ কোটি, মহিলার সংখ্যা ১.২৫ কোটি, তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩৪৩ জন

    কমিশন সূত্রে জানানো হয়েছে :

    অসমে মোট ৩১,৪৮৬টি ভোটকেন্দ্র থাকবে।

    এর মধ্যে ২৭,৭১১টি গ্রামীণ এলাকায় এবং ৩,৭৭৫টি শহরাঞ্চলে অবস্থিত।

    প্রতিটি বুথে গড়ে ৭৫০ থেকে ৮৫০ জন ভোটার থাকবেন।

    মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত মডেল পোলিং স্টেশনও তৈরি করা হবে।

    অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা
    অসমের পাশাপাশি ওই একই দিনে (৯ এপ্রিল) কেরালা এবং পুদুচেরিতেও ভোটগ্রহণ হবে। অন্যদিকে তামিলনাড়ু ভোট দেবে ২৩ এপ্রিল ও পশ্চিমবঙ্গ দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোটদান করবে। তবে সবকটি রাজ্যের ভোট গণনা একই সঙ্গে ৪ মে সম্পন্ন হবে।

    নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা চূড়ান্ত করে কীভাবে তাদের প্রচার অভিযান শুরু করে।

    এবার পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা ভোট
    প্রথম দফা: ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা: ২৯ এপ্রিল
    প্রথম দফা: ২৩ এপ্রিল ১৫২ আসনে ভোট গ্রহণ
    দ্বিতীয় দফা: ২৯ এপ্রিল ১৪২ আসনে ভোট গ্রহণ
    পশ্চিমবঙ্গে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে

    Click here to Read More
    Previous Article
    US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"
    Next Article
    Assembly Election 2026: অসম, পুদুচেরি, কেরল, তামিলনাড়ুতে এক দফায় ভোট, কবে কবে ভোটগ্রহণ, কবে গণনা?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment