Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Anubrata Mondal : অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ ! ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে

    5 days ago

    বীরভূম: বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ। দুবরাজপুরের জয়দেব মোড়ের কাছে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের।

    [yt]https://youtu.be/dzDLMQwUznU?si=AdvKiTRoORajClvP[/yt]

    আরও পড়ুন, আজ জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক

    পদুমা অঞ্চলের তৃণমূল সভাপতি তরুণ গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ। তরুণ গড়াই কাটমানি তোলেন, দুর্নীতিতে যুক্ত, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযুক্ত দলীয় নেতাকে পদ থেকে সরানোর দাবি তৃণমূলেরই একাংশের। বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস অনুব্রত মণ্ডলের। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, দাবি তরুণ গড়াইয়ের। 

    প্রসঙ্গত, শীত-গ্রীষ্ম-বর্ষা, প্রায় সারা বছরই কাজ-অনুব্রত সংঘাত বারবার সামনে এসেছে। তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত! অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান উঠেছে একাধিকবার। গত বছর পুজোর পর মুরারই ১ ব্লকে শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ফের প্রকাশ্যে এসেছিল শাসকদলের দ্বন্দ্ব। সেদিন সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল।বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছিলেন,' আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে।..'এরপর সুর মিলিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন, তৃণমূলের শত্রু বিজেপি নয়। তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু তৃণমূলই। 

    তৃণমূলের বিজয়া সম্মিলনী। উপলক্ষ্য় দলের ভিত মজবুত করা। অথচ, সেখানেই বারবার প্রকাশ্য়ে চলে এসেছিল তৃণমূল নেতাদের মাঝের সম্পর্কের 'তিক্ততা'। বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর..মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনা। বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দিকে দিকে প্রকাশ্য়ে আসছিল তৃণমূলের কোন্দল। ঠিক এমনই এক আবহে  হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আমন্ত্রণ না জানিয়ে বিজয়া সম্মলনী করার অভিযোগে শুরু হয়েছিল বিতর্ক। বেলিয়াঘাটা বাজারে একটি অনুষ্ঠানগৃহে তৃণমূল বিধায়কের উদ্য়োগে বিজয়া সম্মিলনী ছিল।তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে উপপ্রধানের দাবি, হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম নিজের বৃত্তের লোকেরদেরকে ডেকেই সেরে ফেলেছেন বিজয়া সম্মিলনী। 

    সেসময় দেগঙ্গা ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস বলেছিলেন,  আজকে যে বিজয়া সম্মিলনী  হচ্ছে আমি ব্লক সভাপতি আমি জানি না। আমার ব্লকে চারটে অঞ্চল, চারটে অঞ্চলের সভাপতি জানে না। আমার ব্লকের ৬৭ জন সদস্য় আছে, তার মধ্য়ে ৫৬ জন মেম্বার জানে না। বুথ সভাপতিরা জানে না।পঞ্চায়েত সমিতির তিনজন কর্মাধ্য়ক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে তারাও জানে না। হয়তো বিধায়ক সাহেবের ইন্ধনের সম্মেলন হচ্ছে। উনি রাজনীতি সম্পর্কে কতটুকু সচেতন আমার জানা নেই। এরা কবে দলে এসে নেতা হয়ে গেল, আসলে দলের... বুঝবে না। চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও উপপ্রধান  হুমায়ুন রেজা চৌধুরী বলেন,   দলের মধ্য়ে দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। '

     

    Click here to Read More
    Previous Article
    Dipendu Biswas: ভোটের আগে ফের ভাঙন BJP-তে ! তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের, "ভুল তো হতেই পারে.."
    Next Article
    SIR : আজ জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment