Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Anandapur Fire: "টাকা নিয়ে কী করব... আমার বাবাকে এনে দিক", আনন্দপুরে ধ্বংসস্তূপ-পোড়া ছাইয়ের ভিতরে এখনও দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা !

    4 days ago

    বিটন চক্রবর্তী, ঝিলম করঞ্জাই, কলকাতা: আনন্দপুরে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ, পোড়া ছাইয়ের ভিতর থেকে এখনও কাছের লোকের দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা। যেমন গোডাউন কর্মী বুদ্ধদেব জানার বাবা শঙ্কর জানা।

    [yt]https://youtu.be/j_Hoc7bdWCQ?si=dvXiR4XZpsjTezPv[/yt]

    আরও পড়ুন, "অভিভাবকদের না জানিয়েই সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের"! গুরুতর অভিযোগ প্রকাশ্যে

    সোমবার বাড়ি ফেরার কথা ছিল। অপেক্ষায় ছিল পরিবার... কিন্তু সব স্বপ্ন পুড়ে গেল! নাজিরাবাদের অগ্নিকাণ্ড এতগুলো পরিবারের স্বপ্ন মুহূর্তে তছনছ করে দিল।সর্বগ্রাসী আগুনে শুধু যে এতগুলো মানুষ ঝলসে গেছে, তাইই নয়, পুড়ে ছাই হয়ে গেছে তাদের পরিবারের স্বপ্ন। পাঁশকুড়ার চক-গৌরাঙ্গ গ্ৰামের বাসিন্দা, বাসুদেব বেরা (৫৮)।আগে মুম্বইতে কাজ করতেন। কয়েক মাস হল ফিরে এসে, এখানেই কাজ শুরু করেছিলেন। কিন্তু কে জানত, তাঁর পরিণতি এমন হবে।

    নিখোঁজ ব্যক্তির বউমা সুষমা আদক বেরা বলেন, আগে মুম্বইতে কাজ করত। থাকতে পারেনি বলে দেশে চলে এসেছে।  একটা ছোট ছেলে আছে। দাদুকে খুব ভালবাসে। তাই আর বাইরে থাকেনি। চলে এসেছে। এখানে থেকে কাজ করবে বলে। রবিবার রাতে ছেলের সঙ্গে কথা হয়েছে। বলেছে, আমার কাজ হয়ে গেছে। সোমবার সকালে বাড়ি চলে যাব।  রাজ্য় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য় ঘোষণা করা হয়েছে। 

    গোডাউন কর্মী অনুপ প্রধানের আত্মীয়  প্রশান্ত বেড়া বলেন, ১০ লাখ টাকা প্রাণের দাম? একটা মানুষের কি ১০ লাখ টাকা প্রাণের দাম? নিখোঁজ ব্যক্তির মেয়ে  সবিতা গায়েন বলেন,টাকাটাই কি বড়? আমার বাবাকে এনে দিতে পারবে? টাকা কী হবে? মানুষ চলে গেছে... টাকা নিয়ে কী করব... আমার বাবাকে এনে দিক। মানুষগুলো চলে গেল... পরিবারের কাছে সেই জায়গা আর কখনও পূরণ হবে!

    Click here to Read More
    Previous Article
    Kolkata News: সাতসকালে কলকাতায় CBI হানা ! এবার কার বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা ?
    Next Article
    Ajit Pawar Death: অজিত পাওয়ারের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার, 'আগামীতে বিরোধীদের ভাগ্যে..'! পাল্টা আক্রমণ আরেক মুখ্যমন্ত্রীর

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment